দিনের পর দিন রান্নার গ্যাসের ভর্তুকি পাচ্ছেন না? পাওয়ার কী যোগ্য? এই সাত ক্লিকেই হাতের মুঠোয় সব উত্তর
রান্নার গ্যাসে ভর্তুকি (LPG Cylinder Subsidy) দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। আর এই ভর্তুকি দেওয়া নিয়ে গ্রাহকদের মনে একাধিক প্রশ্ন তৈরি হয়। শুধু তাই নয়, অনেকে এই বিষয়ে সেভাবে অবগত নন। এমনকি ভর্তুকির টাকা কেন মিলছে না সে বিষয়ে
রান্নার গ্যাসে ভর্তুকি (LPG Cylinder Subsidy) দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। আর এই ভর্তুকি দেওয়া নিয়ে গ্রাহকদের মনে একাধিক প্রশ্ন তৈরি হয়। শুধু তাই নয়, অনেকে এই বিষয়ে সেভাবে অবগত নন। এমনকি ভর্তুকির টাকা কেন মিলছে না সে বিষয়েও অনেকে প্রশ্ন করতে থাকেন।
এমনকি অনেকে মনে করেন কেন্দ্রীয় সরকার সম্ভবত গ্যাসের ভর্তুকি দেওয়া বন্ধ করে দিয়েছে। তেমনই এক গ্রাহক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কেন্দ্রীয় সরকারকে বেশ কিছু প্রশ্ন করেন।
যার মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকার কি সত্যিই এলপিজি গ্যাসের উপর ভর্তুকি দেওয়া বন্ধ করে দিয়েছে? যদিও সরকার এই বিষয়ে বিস্তারিত ভাবে জবাব দিয়েছে।

গ্রাহকের প্রশ্ন এক নজরে!
দিল্লির এক বাসিন্দা টুইটের মাধ্যমে সরকারকে জিজ্ঞেস করে মোদী সরকার কি সত্যিই এলপিজি গ্যাসের উপর ভর্তুকি দেওয়া বন্ধ করে দিয়েছে? কারণ গত ১৮ মাস ধরে তাঁর অ্যাকাউন্টে কোনও ভর্তুকির টাকা পড়েনি বলে দাবি করছেণ ওই গ্রাহক। যদিও গ্যাসের ডিলাররা ভাউচারের উপর দাম লিখতে গিয়ে লেখেন Rs. 859 টাকা Subsidised Cylinder । দিল্লির ওই বাসিন্দা পুরোটা প্রিন্ট স্ক্রিন মেরে সরকারকে টুইট করে দিয়েছে। একাধিক বিভাগকে ট্যাগ করেছেন ওই ব্যক্তি।

সরকারের তফে দেওয়া হয়েছে জবাব!
@MoPNG_eSeva এই টুইট অ্যাকাউন্টের মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সরকারের তফে। উত্তরে গ্রাহককে প্রিয় সম্বোধন করে সরকার লিখছে, ভর্তুকি দেওয়া সরকার এখনও বন্ধ করেনি। এখনও ভর্তুকি দেওয়া চলছে। তবে বিভিন্ন ক্ষেত্রে এটিও আলাদা হয়। এই বিষয়ে বিস্তারিত আরও জানানো হয়েছে।

জরুরি তথ্য
@MoPNG_eSeva -এর তরফে বেশ কয়েকটি টুইট করা হয়েছে। সেখানকার একটি টুইটে বলা হয়েছে ভর্তুকি সংক্রান্ত কিংবা এলপিজি গ্যাসের যে কোনও বিষয়ে কোনও অভিযোগ জানানোর থাকে তাহলে টোল ফ্রি অম্বর দেওয়া হয়েছে। 011-23322395, 23322392, 23312986, 23736051, 23312996 এই নম্বরে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই নম্বরে অভিযোগ জানানো যাবে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ফোন নম্বরে কল করে অভিযোগ জানানো যাবে।

ভর্তুকি পড়ছে কিনা কীভাবে দেখবেন?
আপনার অ্যাকাউন্টে ভর্তুকির টাকা পড়ছে কিনা তা দেখার জন্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেপের মধ্যে দিয়ে যেতে হবে। এমনকি এই স্টেপের মাধ্যমে জানা যাবে আপনি গ্যাসের দামের ভর্তুকি পেতে পারেন কিনা? এর জন্যে কি করতে হবে আপনাকে? প্রকাশিত খবর অনুযায়ী=
প্রথমে আপনার কাছে যদি ইন্ডেনের সিলিন্ডার রয়েছে তো প্রথমে ইন্ডিয়ান ওয়েলের সরকারি ওয়েবসাইট indianoil.in যেতে হবে গ্রাহককে। সেখানে আপনার একটি LPG সিলিন্ডারের ছবি দেখতে পাবেন। তাতে ক্লিক করতে হবে।
এর উপর complaint box বলে একটি অপশন খুলে যাবে। সেখানে 'Subsidy Status' লিখতে হবে এবং Proceed বলে অপশনে ক্লিক করতে হবে।
এরপর 'Subsidy Related (PAHAL)' অপশনে গিয়ুএ ক্লিক করতে হবে। এর ঠিক নীচেই খুলে যাবে 'Subsidy Not Received' বলে একটি অপশন। সেখানে ক্লিক করতে হবে। এরপর আরও একটি ডায়লগ বক্স খুলে যাবে। যেখানে আরও দুটি অপশন দেখাবে।
যেখানে রেজিস্টার মোবাইল নম্বর এবং এলপিজি আইডি লেখা দেখা যাবে। যদি আপনার গ্যাসের কানেকশনের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করা থাকে তাহলে সেটি ক্লিক করতে হবে।
পাশাপাশি ১৭ ডিজিটের LPG ID দিতে হবে। LPG ID দেওয়ার পর ভ্যারিফাই করতে হবে ।
এবং সাবমিট অপশনের বোতামটি ক্লিক করতে হবে। এরপর বুকিংয়ের তারিখ এবং অন্যান্য তথ্য দেওয়ার পরেই ভর্তুকির সমস্ত পাওয়া যাবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications