সংরক্ষণ ইস্যুতে ভারত বনধে কতটা সাড়া পড়ল? কী বললেন অখিলেশ, মায়াবতী?
আজ বুধবার ভারত বনধের ডাক দেওয়া হয়েছিল। তাই নিয়ে বিভিন্ন জায়গায় কম বেশি মিশ্র সাড়া পড়েছে৷ রাস্তায় নেমে বেশ কিছু জায়গায় প্রতিবাদ হয়েছে সকাল থেকে। সংরক্ষণ বাঁচাও সংগ্রাম সমিতি এই বনধের ডাক দিয়েছে। সংরক্ষণ বিষয়ে সুপ্রিম কোর্টের একটি রায়ের প্রেক্ষিতে এই বনধ।
রাজস্থানের বেশ কয়েকটি এসসি, এসটি গোষ্ঠী বনধ ইস্যুতে বেশি রাস্তায় নেমেছে এসসি, এসটি বিভাগে নতুন করে শ্রেণিবিভাগ করে সংরক্ষণ চাইছে না একটা অংশ। সারা দেশের ব্যবসায়ী মহলকে এদিন ব্যবসা বাণিজ্য বন্ধ করার আহ্বান জানানো হয়েছে৷

বিক্ষোভের কারণে বিভিন্ন জায়গায় গণপরিবহণে প্রভাব পড়তে পারে৷ বেশ কিছু জায়গায় রাস্তায় নেমে অবরোধের চেষ্টাও হয় সকাল থেকে৷ অ্যাম্বুলেন্স সহ জরুরি পরিষেবাগুলি চালু থাকবে। এই কথা আগেই জানানো হয়েছে। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানে রাস্তায় নেমে প্রতিবাদ চলছে।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিএসপি প্রধান মায়াবতী এই বনধের সমর্থন করেছেন। এ এক ষড়যন্ত্র। বিজেপি ও কংগ্রেসের দিকে তিনি নিশানা করেছেন। সমাজবাদি পার্টির নেতা অখিলেশ যাদবও এই বনধকে সমর্থন করছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সংরক্ষণ রক্ষার জন্য গণআন্দোলন একটি ইতিবাচক প্রচেষ্টা। এটি শোষিত এবং বঞ্চিতদের মধ্যে নতুন চেতনা জাগিয়ে তুলবে।এটি একটি ঢাল হিসাবে প্রমাণিত হবে।
এদিন সকাল থেকে বিহারের পাটনায় রাস্তায় নেমে বিক্ষোভের ছবি ধরা পড়েছে। বহু জায়গায় রাস্তা অবরোধ করা হয়। সকাল থেকেই বিহারের নওয়াদায় ভারত বন্ধের প্রভাব দেখা যাচ্ছে। তবে কনস্টেবল নিয়োগ পরীক্ষার কারণে আন্দোলনকারীদের পুলিশ বাধা দেয়। শহরের প্রজাতন্ত্র চক এবং সদভাবনা চক সহ সমস্ত জায়গায় আন্দোলন চলছে বলে খবর। ভারত বন্ধ সমর্থকরা বিহারের জেহানাবাদের উন্টায় ৮৩ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications