তৎকালে পাসপোর্ট বানিয়ে দেশছাড়া ছোটা রাজন, কারা বানিয়ে দিল পাসপোর্ট?
নয়াদিল্লি, ১০ অক্টোবর : অপরাধের জাল যে অনেক দূর বিস্তৃত হতে পারে তা আন্দাজ করেছিল সিবিআই। তবে ছোটা রাজনের ক্ষেত্রে তা আরও বেশি বিস্তৃত তাতে এখন আর কোনও সন্দেহ নেই সিবিআই কর্তাদের। ফলে সময় বুঝে হিসাব করেই এখন তদন্তকে এগিয়ে নিয়ে যেতে ব্যস্ত তাঁরা।
আন্ডারওয়ার্ল্ড ডন ছোটা রাজনকে জেরা করা সিবিআই আধিকারিকদের একটি দল খুব শীঘ্র কর্ণাটকে যাবেন বলে জানা গিয়েছে। কারণ ২০০৩ সালে সেই রাজ্য থেকেই তৎকালে রাজনের পাসপোর্ট ইস্যু করা হয়। আর এক্ষেত্রে নাম নকল থাকলেও ওই ঠিকানা আদতে রয়েছে। কারা সেখানে থাকে সেটা এখন তদন্ত করে দেখতে হবে।

সিবিআই জেনেছে, কর্ণাটকে বানানো তৎকাল পাসপোর্টের মেয়াদ ছিল ২০০৮ সালের ৮ জুলাই পর্যন্ত। এরপরে তা বাড়িয়ে ৭ জুলাই ২০১৮ পর্যন্ত করে নেয় রাজন।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, মোহন কুমার নাম দিয়ে কর্ণাটকের আজাদ নগর, মাণ্ডীর ১০৭/বি, ওল্ড এম.সি রোড থেকে রাজনের পাসপোর্ট ইস্যু হয়। সেইসময়ে রাজন ছিল জিম্বাবোয়েতে। ফলে কীভাবে পাসপোর্ট তৈরি হল তা জানতে পাসপোর্ট অফিসে গিয়ে আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।
ছোটা রাজনের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, লোকঠকানো, জালিয়াতি, খুন সহ প্রায় ৮৫টির বেশি মামলা ঝুলে রয়েছে। এরপর জাল পাসপোর্ট মামলায় ১০ দিনের জন্য রাজনকে নিজেদের হেফাজতে পেয়েছে সিবিআই।
সিবিআই জেনেছে, তৎকালে বানানো জাল পাসপোর্ট দিয়েই ২০০৩ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০১৫ সালের ২৪ অক্টোবর পর্যন্ত অস্ট্রেলিয়ায় ছিল ছোটা রাজন। পরে সেখান থেকে ইন্দোনেশিয়া এসে বিমানবন্দরে ধরা পড়ে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications