Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Hottest Day of World: শত বছরের উষ্ণতম মাস ২০২৩-এর জুলাই! দাবি নাসার বিশেষজ্ঞদের

বিশ্বের সবথেকে উষ্ণতম মাস হতে চলেছে ২০২৩ সালের জুলাই! এমনই দাবি করেছেন নাসার এক বিশেষজ্ঞ। তাঁর মতে একশো বছরের মধ্যে উষ্ণতম মাসের শিরোপা উঠতে চলেছে ২০২৩ সালের জুলাই-এর মাথায়। নাসার বিশেষজ্ঞরা জানিয়েছেন, আমরা সারা বিশ্বে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাচ্ছি। যা আগে দেখা যায়নি।

শত বছরের মধ্যে এই জুলাই একেবারে স্বতন্ত্র। ইউরোপ, চিন ও মার্কিন যুক্তরাষ্ট্রে যে তাপ তরঙ্গ লক্ষ্য করা গিয়েছে, তাতে পূর্বের সব রেকর্ড ভেঙে গিয়েছে। নাসার জলবায়ুবিদ সম্প্রতি জানিয়েছেন, ২০২৩ সালের জুলাই মাসে সম্ভবত বিশ্বের সবচেয়ে উষ্ণতম মাস হবে। শতশত, হাজার বছরের মধ্যেও ২০২৩-এর জুলাই-ই উষ্ণতম বলে তিনি জানান।

শত বছরের উষ্ণতম মাস ২০২৩-এর জুলাই!

এই মাসে ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন ও মেইন ইউনিভার্সিটি দ্বারা চালিত সমস্ত পর্যবেক্ষেৃণে দেখা গিয়েছে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ছে তাপমাত্রা। পূর্বের রেকর্ড ভেঙে প্রাথমিক অনুমান তৈরি করতে মডেলগুলি স্থল এবং উপগ্রহ ডেটা একত্রিত করছে।

নাসার জলবায়ু বিশেষজ্ঞরা বলেন, আবহাওয়ার ধরনের এই পরিবর্তনের জন্য শুধুমাত্র এল নিনোকে দায়ী করা যায় না। যদিও এল নিনো একটি ছোটো ভূমিকা পালন করছে। আমরা যা দেখছি, তা হল সামগ্রিক উষ্ণতা। বিশেষ করে মহাসাগরগুলিতে আমরা পর্যবেক্ষণ করেছি। আমরা অনেক মাস ধরে সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা এমনকী গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের বাইরেও রেকর্ড-ব্রেকিং দেখছি।

শত বছরের উষ্ণতম মাস ২০২৩-এর জুলাই!

বিশেষজ্ঞরা বলেন, আমাদের অনুমান এই তাপের মাত্রা অব্যাহত থাকবে। কারণ বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস সম পরিমাণেই বর্তমান। এখন যা ঘটছে তা তাপমাকত্রা বৃদ্ধির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। ২০২৩ সাল তাই রেকর্ডে সবথেকে উষ্ণতম বছর হবে। নাসার জলবায়ু বিশেষজ্ঞ ৫০-৫০ সম্ভাবনার কথা বলেছেন। তবে অন্যান্য বিজ্ঞানীরা ৮০ শতাংশের বেশি সম্ভাবনা দেখছেন।

বিশেষজ্ঞরা বলেন, "আমরা আশা করি যে ২০২৪ সাল আরও একটি উষ্ণ বছর হবে। কারণ এল নিনোর ইভেন্টটি এখন শুরু হতে যাচ্ছে। এটি এই বছরের শেষের দিকে শীর্ষে পৌঁছে যাবে। বর্তমানে বিশ্বে দাবানল এবং ভয়াবহ স্বাস্থ্য সতর্কতা জারি রয়েছে। তাপমাত্রার রেকর্ডবৃদ্ধির ফলে সেই সম্ভাবনা আরও বাড়বে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+