কলার পর এবার ডিম! পাঁচতারা হোটেলের বিলে একজোড়া সিদ্ধ ডিমের মূল্য ১৭০০ টাকা
যদি কেউ চণ্ডীগড়ের জেডব্লু ম্যারিওট হোটেলের ২ টো কলার দাম বেশি বলে মনে করে থাকেন, তাহলে আর একবার চিন্তা করবেন। কেননা মুম্বইয়ের ফোর সিজন হোটেলে দুটো সিদ্ধ ডিমের দাম দেখা যাচ্ছে ১৭০০ টাকা।
যদি কেউ চণ্ডীগড়ের জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে ২টো কলার দাম বেশি বলে মনে করে থাকেন, তাহলে আর একবার চিন্তা করবেন। কেননা মুম্বইয়ের ফোর সিজন হোটেলে দুটো সিদ্ধ ডিমের দাম দেখা যাচ্ছে ১৭০০ টাকা। টুইটারের সেকথা জানিয়ে অভিনেতা রাহুল বোসের উদ্দেশে ক্রেতা কার্তিক ধর আহ্বান করেছেন আন্দোলন করার জন্য।
|
মুম্বইয়ের হোটেলে ২ টো সিদ্ধ ডিম ১৭০০ টাকা
মুম্বইয়ের ফোর সিজন হোটেলে দুটো সিদ্ধ ডিমের দাম দেখা যাচ্ছে ১৭০০ টাকা।
|
অভিনেতা রাহুল বোসের অভিজ্ঞতা
হোটেলে দুটো সিদ্ধ ডিমের মূল্য কত হতে পারে, তা প্রকাশ্যে এসেছে কার্তিক ধর নামে ওই ব্যক্তি মুম্বইয়ের ফোর সিজন হোটেলের কথা তুলে ধরার পর। সপ্তাহ কয়েক আগে চণ্ডীগড়ের জেডব্লু ম্যারিওট হোটেলে ২ টো কলার দাম ৪৪২ টাকা নেওয়ার অভিযোগ জানান অভিনেতা রাহুল বোস। বিতর্কের জেরে চণ্ডীগড়ের এক্সাইজ অ্যান্ড ট্যাক্সেশন ডিপার্টমেন্ট পাঁচতারা ও হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা ধার্য করে।
|
টুইটে কটাক্ষ
কার্তিক ধরের অভিযোগের প্রেক্ষিতে মুম্বইয়ের হোটের কর্তৃপক্ষের তরফে এখনও কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে এক ব্যক্তি টুইটারে রসিকতা করেছেন। তিনি বলছেন, মুরগি কি সোনার ডিম পাড়ছে। আবার একজন বলেছেন, মুরগি মনে হয় ধনী পরিবার থেকে এসেছিল।
তবে মুম্বইয়ের ওই হোটেলে শুধু ডিমই নয়, ডিম ভাজার মূলও একই। দুটো ডিমভাজার মূল্য ১৭০০ টাকা দেখানো হয়েছে, হোটেলের বিলে।












Click it and Unblock the Notifications