হর্নবিল উৎসব নাগাল্যান্ডবাসীর একটি বিখ্যাত উৎসব
হর্নবিল উৎসব নাগাল্যান্ডবাসীর একটি বিখ্যাত উৎসব
নাগাল্যান্ডে নিয়ে উত্তেজনার পারদ যেন ক্রমশই বাড়ছে। মন জেলায় জঙ্গি ভেবে ভুল করে নিরাপত্তা বাহিনীর হাতে মৃত্যু হয়েছিল একাধিক গ্রামবাসীর। স্থানীয় বাসিবন্দারা রাগে ফুঁসছেন নিরাপত্তা বাহিনীর ওপর। পুলিশ সুপার জানিয়েছেন ঘটনায় মৃত্যু হয়েছে ১৬ জনের আর আহত হয়েছেন ২জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তদন্তভার দিয়েছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও।

হর্নবিল উৎসব বাতিল
নাগাল্যান্ডে কিসামার সুরম্য নাগা হেরিটেজ ভিলেজর আইকনিক হর্নবিল উৎসবের প্রধান স্থান এটি। এঘটনায় গ্রামে আজ যেন এক চেহারা নিয়েছে। এই জেলায় সরকার নৃশংস হত্যার জন্য হর্নবিল উৎসবটি বাতিল করা হল।

উৎসব শুরু হয় পয়লা ডিসেম্বর থেকে
হর্নবিল উৎসব নাগাল্যান্ডবাসীর একটি বিখ্যাত উৎসব। যেটি বছরের ১০ দিনের বাহ্যিক অনুষ্ঠান যেখানে রাজ্যের বিভিন্ন উপজাতির তাদের ঐতিহ্য প্রদর্শন করেন। এই অনুষ্ঠানটি পয়লা ডিসেম্বর থেকে শুরু করা হয়। উৎসবটি অনেক বড় করে করা হয়। সে রাজ্যের রাজধানী কোহিমাতে এই উৎসব শুরু হওয়ার কথা ছিল।

বিখ্যাত পরবে অংশ নেন হাজার মানুষ
হর্নবিল উৎসবে দেশ-বিদেশের হাজার হাজার পর্যটক এই উৎসবে অংশ নেন। মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং অস্ট্রেলিয়া- সহ বিভিন্ন দেশের কূটনীতিবিদ ও অন্যান্যরাও অংশ গ্রহণ করেন।
নাগাল্যান্ডের এই নৃশংস হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন ইস্টার্ন নাগাল্যান্ড পিপলস অর্গানাইজেশন (ENPO) এর অধীনে ছয়টি উপজাতি এবং আরও কয়েকটি উপজাতি। যারা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এতে সামিল হয়েছেন কোনিয়াক ইউনিয়ন, কোনিয়াক উপজাতির শীর্ষ সংস্থা।

স্থগিত হর্নবিল উৎসব
পরবর্তীকালে এঘটনায় প্রায় সমস্ত উপজাতীয় সংস্থা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উৎসবে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেননি। পরে, রাজ্য সরকার বিজ্ঞপ্তি দেয়, সোমবার এই বিশেষ পরব হর্নবিল অনুষ্ঠানটি স্থগিত থাকবে। কিসামার আশেপাশের পুরো এলাকা এখন প্রায় জনশূন্য। যেখানে এখন পুলিশবাহিনী মোতায়েন করা আছে।

হর্নবিল উৎসবের প্রধান ইভেন্ট
নাগাল্যান্ডের চার জেলা জুড়ে চলে এই হর্নবিল উৎসব। এই উৎসবের প্রধান ইভেন্টগুলির মধ্যে রয়েছে হর্নবিল মিউজিক ফেস্টিভ্যাল, নাগাল্যান্ড লিটারেচার ফেস্টিভ্যাল ও নাগাল্যান্ড ফিল্ম ফেস্টিভ্যাল, মাউন্টেন বাইকিং এবং হর্নবিল ব্যাম্বু ফেস্টিভ্যাল। যা খুব আকর্ষণীয়। যা দেখতে দূর দূরান্ত থেকে লোক আসে। নাগাল্যান্ডে নৃশংস হত্যাকাণ্ডের পর একদিনের জন্য বন্ধ হয়ে গেল হর্নবিল উৎসব।
উল্লেখ্য, এই নিন্দনীয় ঘটনায় নাগাল্যান্ডবাসী প্রাতিবাদে রাস্তায় পর্যন্ত নামে। অশান্তি যাতে না ছড়ায় সে জন্য মন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে নাগাল্যান্ড প্রশাসন। এস আইটি গঠন করেছেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও।












Click it and Unblock the Notifications