পঞ্চকুলা দাঙ্গা মামলায় জামিন পেলেন গুরু রাম রহিমের নিকটতম সহায়ক হানিপ্রীত সিংয়ের
পঞ্চকুলা দাঙ্গা মামলায় জামিন পেলেন গুরু রাম রহিমের নিকটতম সহায়ক হানিপ্রীত সিংয়ের
পঞ্চকুলা দাঙ্গা মামলায় এবার জামিন পেলেন ডেরা সাচ্চা সওদার অন্যতম প্রধান মুখ হানিপ্রীত সিং। এদিকে ২০১৭ সালে আগস্ট মাসে একটি ধর্ষণের মামলায় ডেরা সাচ্চা সওদা প্রধান গুরমিত রাম রহিমের দোষী সাব্যস্ত হওয়ার পর অশান্ত হয়ে ওঠে হরিয়ানা বিস্তীর্ণ অঞ্চল। রাম রহিমের সাজা ঘোষণার পর হানিপ্রীত সিংয়ের বিরুদ্ধে দাঙ্গার পরিকল্পনা ও উস্কানিমূলক প্রচার করার অভিযোগ ওঠে। দায়ের হয় রাষ্ট্রদোহিতার মামলা। দাঙ্গায় ইন্ধন যোগানো ও প্রত্যক্ষভাবে যুক্ত থাকার অভিযোগে ডেরার মুখপাত্র আদিত্য ইনসান সহ মোট ৪১ জন সদস্যকে গ্রেফতার করে পুলিশ।

পঞ্চকুলা প্রধান জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারপতি রোহিত ভাট হানিপ্রীতর জামিন মঞ্জুর করেন। ইতিমধ্যেই হানিপ্রীত গুরমিত রাম রহিমের নিকটতম সহায়ক এবং তাঁর ধর্মীয় সম্প্রদায়ের অন্যতম উত্তরাধিকারী হিসাবে বিবেচিত হয়েছেন।
সূত্রের খবর, এদিন হানিপ্রীত ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আদালতের কার্যক্রমে অংশ নিয়েছিলেন। এর আগে তিনি ছাড়াও ডেরা সাচ্চা সওদার আরও প্রায় ৩৯ জনের বিরুদ্ধে একই মামলায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে দায়ের করেছিল পুলিশ। যদিও গত সপ্তাহেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগটি বাদ দিয়ে দেওয়া হয়। এরপর তিনি জামিনের আবেদন করলে বুধবার তা মঞ্জুর করে আদালত।
জামিন মঞ্জুর হওয়ার পর হানিপ্রীতকে খুব শীঘ্রই কারাগার থেকে মুক্তি দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। ২০১৭ সালে পঞ্চকুলা দাঙ্গা মামলায় অভিযুক্ত হওয়ার পর থেকে তিনি ২০১৭ সালের অক্টোবর থেকেই আম্বালার কেন্দ্রীয় কারাগারে বিচারক হেফাজতে রয়েছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications