বাবা রাম রহিমের এই ছায়াসঙ্গিনী এবার ডেরার সম্ভাব্য প্রধান , জেনে নিন এনার পরিচয়

ডেরা সাচ্চা সওদার পরবর্তী প্রধানের দৌড়ে এগিয়ে রয়েছেন গুরমিত রাম রহিমের পালিত কন্যা হানিপ্রীত ইনসান ।

গুরমিত রাম রহিম সিং -এর পর কে হবেন ডেরা সাচ্চা সওদার প্রধান। এই প্রশ্ন শুধু ডেরা সাচ্চা ভক্তদেরই নয়, আমজনতার মনেও ঘুরপাক খাচ্ছে। সেক্ষেত্রে রাম রহিমের উত্তরসূরি হওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছেন তাঁরই ছায়াসঙ্গী ও পালিত কন্যা হানিপ্রীত ইনসান। নিজেকে বাবার যোগ্য মেয়ে বলেই মনে করেন হানিপ্রীত। পাঁচকুলা থেকে হেলিকপ্টারে রোহতক জেলে নিয়ে যাওয়ার সময়েও গুরমিত রাম রহিমের সঙ্গেই ছিলেন তিনি। যা নিয়ে অবশ্য বিতর্ক কম হয়নি। পরে পুলিশ জানায়, আদালতের নির্দেশেই রাম রহিমের সঙ্গে ছিলেন তিনি।

 বাবা রাম রহিমের এই ছায়াসঙ্গিনী এবার ডেরার সম্ভাব্য প্রধান , জেনে নিন এনার পরিচয়

কিন্তু কে এই হানিপ্রীত
জন্মসূত্রে প্রিয়ঙ্কা তানেজা ১৯৯৯ সালে ডেরা সাচ্চা সওদা ভক্ত বিশ্বাস গুপ্তাকে বিয়ের পরই হানিপ্রীত ইনসান নামগ্রহণ করেন। কিন্তু বিয়ের কিছুদিন পরেই তিনি অভিযোগ করেন, তাঁর শ্বশুরবাড়ির লোকজন পণের দাবিতে তাঁর ওপর অত্যাচার করছে। এরপরই ২০০৯ সালে তাঁকে দত্তক নেন গুরমিত রাম রহিম। ২০১১ সালে তাঁকে ফিরিয়ে নিয়ে আসতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন হানিপ্রীতের স্বামী বিশ্বাস গুপ্তা।

 বাবা রাম রহিমের এই ছায়াসঙ্গিনী এবার ডেরার সম্ভাব্য প্রধান , জেনে নিন এনার পরিচয়

ডেরা সাচ্চা সওদা আশ্রমে গুরমিতের পর অন্যতম দোর্দণ্ডপ্রতাপ ব্যক্তিত্ব হলেন এই হানিপ্রীত। রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর যখন বেশিরভাগ ডেরা কর্মকর্তারাই পলাতক, সেসময়েও দেখা গিয়েছে হানিপ্রীতকে। বাবা গুরমিতের সঙ্গে একাধিক ছবিতে অভিনয় করতেও দেখা গিয়েছে হানিপ্রীত ইনসানকে। নিজেকে অভিনেত্রী, পরিচালক, সম্পাদক বলেই নিজের ওয়েবসাইটে ব্যাখ্যা করেছেন হানিপ্রীত। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় হানিপ্রীত। ফলে ডেরা সাচ্চার পরবর্তী প্রধান হিসেবে তিনিই যে দৌড়ে অনেকটা এগিয়ে তা একেবারেই স্পষ্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+