ভোটে হেরেও রাজনাথের জবাবে জল্পনা তুঙ্গে! পিকচার আভি বাকি হ্যায়, বার্তা কংগ্রেসকে

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফলের ট্রেন্ড আসতে শুরু করতেই কংগ্রেস এগিয়ে গিয়েছিল। কিন্তু বেলা বাড়ার পরই বিজেপি কামব্যাক করতে শুরু করে।

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফলের ট্রেন্ড আসতে শুরু করতেই কংগ্রেস এগিয়ে গিয়েছিল। কিন্তু বেলা বাড়ার পরই বিজেপি কামব্যাক করতে শুরু করে। আর সেই প্রেক্ষিতেই বিজেপির প্রবীণ নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানালেন, এখনও কিছুই স্পষ্ট নয়। অনেক কিছু বদলে যাবে। তাঁর কথায় ইঙ্গিত বিজেপি এত সহজে সরকার গঠনের পথ থেকে সরে আসবে না।

মহাজোট মুখ থুবড়ে পড়েছে

রাজনাথ সিং বলেন, পাঁচ রাজ্যে যাঁরা জিতেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। কিন্তু মনে রাখতে হবে, মহাজোট কিন্তু মুখ থুবড়ে পড়েছে তেলেঙ্গানায়। তেলেঙ্গানায় কংগ্রেস-টিডিপির জোট মানুষ মেনে নেয়নি। ফের সরকারে এনেছে টিআরএসকে। এবং বিপুলভাবে ক্ষমতায় এনেছে।

হিসেব উল্টে যেতে পারে

হিসেব উল্টে যেতে পারে

আর বিজেপির পরাজয় বা পিছিয়ে পড়া নিয়ে তাঁর অভিমত, এখনও কিছুই স্পষ্ট নয়। শেষপর্যন্ত সমস্ত হিসেবই উল্টে যেতে পারে। উল্লেখ্য, এখনও পর্যন্ত শুধু তিনটি রাজ্যের গতিপ্রকৃতি স্পষ্ট হয়ে গিয়েছে। ছত্তিশগড়ে বিজেপিকে হারিয়ে ক্ষমতায় আসছে কংগ্রেস, তেমনই তেলেঙ্গানায় টিআরএস ক্ষমতা ধরে রাখছে। আর মিজোরামকে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখল করছে এমএনএফ।

নজরে মধ্যপ্রদেশ-রাজস্থান

নজরে মধ্যপ্রদেশ-রাজস্থান

বিজেপির দখলে ছিল তিনটি বড় রাজ্য। একটি হাতছাড়া হয়েছেই। সবার চোখ ছিল মধ্যপ্রদেশ ও রাজস্থানের দিকে। ওই দুই রাজ্যেই কাঁটে কা টক্কর চলছে। একবার বিজেপি এগিয়ে যাচ্ছে, তো পরক্ষণেই কংগ্রেস। সেই নিরিখেই রাজনাথ সিংয়ের জবাবে মনে করিয়ে দিচ্ছে পিকচার আভি বাকি হ্যায়।

রাহুল গান্ধী হ্যাটট্রিকের মুখে

রাহুল গান্ধী হ্যাটট্রিকের মুখে

দুই রাজ্যে সরকার যেই গঠন করুক, ২০১৯-এর সেমিফাইনালের নিরিখে নরেন্দ্র মোদীকে জোর টক্কর দিলেন রাহুল গান্ধী। পরিস্থিতি যা, রাহুল গান্ধী হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে। সভাপতি হওযার এক বছরের মধ্যেই তিনি সাফল্য পেলেন। সভাপতি হিসেবে এই নির্বাচন তাঁকে মাইলেজ দিল ২০১৯-এর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+