ক্রমশ করোনা সংক্রমণ বাড়ছে কেন্দ্রীয় বাহিনীতে, কপালে চিন্তার ভাঁজ অমিত শাহর! বসলেন জরুরি বৈঠকে
বিএসএফ ও সিআরপিএফ কর্মীদের মধ্যে ক্রমশ করোনা সংক্রমণ বাড়ছে। এমনকী, স্বরাষ্ট্রমন্ত্রকের কন্ট্রোল রুমেও প্রবেশ করেছে করোনা। তাই কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ডিরেক্টর জেনেরালদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কী আলোচনা হয় বৈঠকে?
রিপোর্ট অনুযায়ী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলির সুরক্ষা নিশ্চিত করতে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে সেগুলি নিয়ে বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি ভাইরাস মোকাবিলায় বাহিনীগুলির তরফে যে প্রয়াস করা হচ্ছে তা নিয়েও আলোচনা হয়।

বাহিনীকে সংক্রমণমুক্ত করতে ব্যবস্থা
বাহিনীকে সংক্রমণমুক্ত করতে মেসের কিছু ব্যবস্থায় পরিবর্তন আনা, ব্যারাকগুলিতে থাকার সুযোগ-সুবিধা দেওয়া, আয়ূষ মন্ত্রকের বিধিনিষেধ অনুযায়ী প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা ও যথাযথ কর্মী পরিচালনা-সহ একাধিক পরামর্শ দেওয়া হয় বৈঠকে।

জওয়ান মারা গেলে কী করা হবে?
একইসঙ্গে কোনও কর্মী মারা গেলে তাঁর বকেয়া বেতন সময়মতো দিয়ে দেওয়ার বিষয়টির উপরেও বৈঠকে জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলির সমস্ত ডিজি-সহ মন্ত্রকের অন্যান্য উচ্চপদস্থ অফিসাররাও উপস্থিত ছিলেন।

আধাসামরিক বাহিনীতে ৩৮০ জন করোনা আক্রান্ত
আধাসামরিক বাহিনীতে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩৮০ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে তিনজনের। বৃহস্পতিবার বিএসএফ-এর দুই আধিকারিকের কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। ২৮ এপ্রিল সিআরপিএফ-এর এক ৫৫ বছর বয়সি সাব ইন্সপেক্টরের করোনায় মৃত্যু হয়। কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর মধ্যে বিএসএফ-এর সবথেকে বেশি আধিকারিক করোনায় আক্রান্ত । সংখ্যাটা ১৯৩। অন্যদিকে সিআরপিএফ-এ এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা ১৫৮।

করোনায় জর্জরিত সিআইএসএফ থেকে আটিবিপি
সিআইএসএফ-এ এখনও পর্যন্ত ২২ জন কোরোনায় আক্রান্ত । ইন্দো-টিবেটিয়ান সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫। সশস্ত্র সীমা বল (এসএসবি)-এ চারজন কোরোনা আক্রান্তের হদিস মিলেছে। তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীগুলিতে সংক্রমিতের বেশিরভাগই দিল্লির।

উচ্চপদস্থ কর্তাদের ওয়ার্ক ফ্রম হোম!
৩ মে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সকল রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি দেওয়া হয়। তাতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলির পুলিশ বা আধিকারিকদের সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি ও নিয়ম সম্পর্কে জানানো হয়। পাশাপাশি কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর প্রধানদের ও পুলিশের ডিরেক্টর জেনারেলদের কর্মীদের জন্য ওয়ার্ক ফর্ম হোমের সুবিধা দেওয়ার কথা বলা হয়।
-
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন











Click it and Unblock the Notifications