দেশের সুবর্ণ সময়, টানা ১১ তম বার লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে আর কী বললেন PM মোদী
চল্লিশ কোটি মানুষ দাসত্বের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। ১৫ অগাস্টের পূণ্য লগ্নে সব স্বাধীনতা যোদ্ধাদের প্রণাম, বৃহস্পতিবার সকালে লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনে তিনি টানা ১১ বার জাতীয় উদ্দেশে ভাষণ দিলেন।
প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ য়দেওয়ার সময় বলেন, আজ অগণিত স্বাধীনতা প্রেমীদের শ্রদ্ধা জানানোর দিন, যাঁরা দেশের জন্য জীবন উৎসর্গ করেছেন। প্রধানমন্ত্রীর মুখে এদিন উঠে এসেছে, সার্জিকাল স্ট্রাইকাল স্ট্রাইক ও উন্নত ভারতের কথা।

সরকারের সাফল্য
প্রধানমন্ত্রী মোদী এবারের স্বাধীনতা দিবসের ভাষণে গত ১০ বছরে নিজের সরকারের সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তিন কোটি পরিবার কলের জল পাচ্ছে। জলজীবন মিশনের অধীনে ১২ কোটি পরিবার কলের জল পাচ্ছে। সব মিলিয়ে ১৫ কোটি পরিবার এই প্রকল্পের সুবিধা নিচ্ছে। গরিব, দলিত, আদিবাসী ভাইবোনেরা এইসবের অভাবে একটা সময় দীনযাপন করছিল।
প্রধানমন্ত্রী মোদী এদিনের ভাষণে করোনা মহামারীর সময়ের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, একটা সময় সন্ত্রাসবাদীরা হামলা চালিয়ে পালিয়ে যেত। কিন্তু দেশের সেনাবাহিনী সার্জিকাল স্ট্রাইক চালায়। তিনি বলেন, সেনাবাহিনী যখন বিমান হামলা চালায় তখন তরুণদের বুক গর্বে ভরে যায়।
PM Modi hoists the national flag at Red Fort on 78th Independence Day
— ANI (@ANI) August 15, 2024
(Photo source: PM Narendra Modi/YouTube) pic.twitter.com/xPmKcWUIIL
সরকারের সংস্কার নীতি
প্রধানমন্ত্রী মোদী তাঁর সরকারের সংস্কার নীতির কথাও উল্লেখ করেন। তিনি বলেন দায়িত্ব পাওয়ার পর থেকে সরকার সব বড় ধরনের সংস্কার করেছে। তিনি বলেন, এই সরকার রাজনীতির স্বার্তে সংস্কার করেন না। সরকারের একটাই লক্ষ্য মনেশন ফার্স্ট অর্থাৎ জাতীয় স্বার্থই সর্বোচ্চ।
লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে ভারতের মর্যাদা বেড়েছে। মহাকাশ বিষয়ে ভারত অনেক উন্নত করেছে। মহাকাশ খাতে দেশকে শক্তিশালী করার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শতাধিক স্টার্টআপ এসেছে। এব্যাপারে তিনি বলেন, নীতি ও উদ্দেশ্য সঠিক বলে নির্দিষ্ট ফলাফল পাওয়া যেতে পারে।
পরিকাঠামো উন্নত হয়েছে
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, গত এক দশকে রেল, হাইওয়ে, স্কুল-কলেজ, হাসপাতাল, মেডিক্যাল কলেজ, অপটিক্যাল ফাইবার, চার কোটি পাকা বাড়ি তৈরির মতো পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছে।
দেশবাসীর পরামর্শ নিয়েছেন
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, ২০৪৭-র মধ্যে উন্নত ভারতের লক্ষ্যে তিনি দেশবাসীর কাছে পরামর্শ চেয়েছিলেন। যে পরামর্শ তিনি পেয়েছেন, তার মধ্যে অনেকগুলি দেশের নাগরিকদের স্বপ্ন ও আকাঙ্খাকে প্রতিফলিত করে। কেউ কেউ দেশকে দক্ষতার রাজধানী করার পরামর্শ দিয়েছেন, কেউ কেউ দেশকে উৎপাদন ক্ষেত্রে পরিণত করার কথা বলেছেন। সর্বোপরি সবাই বলেছেন, দেশকে স্বনির্ভর করতে হবে।
#WATCH | PM Modi says, "How can we forget the Corona period? Our country administered vaccines to crores of people the fastest of all, across the world. This is the same country where terrorists used to come and attack us. When the armed forces of the country execute surgical… pic.twitter.com/PvbvScEUNK
— ANI (@ANI) August 15, 2024
বাতিল করা হয়েছে পুরনো আইন
প্রধানমন্ত্রী মোদী বলেছেন, দেশবাসীর সুবিধাবর জন্য পনেরোশোর বেশি পুরনো আইন বাতিল করা হয়েছে। ফৌজদারি আইন পরিবর্তন করা হয়েছে। তিনি প্রতিটি দলের প্রতিনিধিদের কাছে জীবনযাত্রার সহজ মিশনের দিকে পদক্ষেপ নিতে সাহায্য করতে আহ্বান জানিয়েছেন।
ভারতের সুবর্ণ সময়
প্রধানমন্ত্রী মোদী বলেন, যখন লালকেল্লা থেকে বলা হয়, সময়ের মধ্যে দেশের ১৮ হাজার গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে এবং সেই কাজ হয়ে যায়, কখন আস্থা আরও বজবুত হয়। তিনি বলেন, এটা দেশের সুবর্ণ সময়, এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের












Click it and Unblock the Notifications