কাশ্মীরের অনন্তনাগে এনকাউন্টারে খতম ১ হিজবুল জঙ্গি, আহত ১ জওয়ান
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে রাতভোর চলা গুলির লড়াইয়ের শেষে যৌথ বাহিনীর গুলিতে খতম ১ জঙ্গি। আহত এক ভারতীয় সেনা জওয়ান।
জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে রাতভোর চলা গুলির লড়াইয়ের শেষে যৌথ বাহিনীর গুলিতে খতম ১ জঙ্গি। আহত এক ভারতীয় সেনা জওয়ান। এদিকে, মৃত জঙ্গি পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদ্দিনের সদস্য। তবে ওই জঙ্গির সঙ্গে থাকা বাকি দুই জঙ্গি রাতের অন্ধকারে পালাতে সক্ষম হয়েছে বলে খবর। তারা মোটর সাইকেলে চম্পট হয়েছে বলে খবর।
রাতের অন্ধকারে টানা ২ ঘণ্টা ধরে জঙ্গিদের সঙ্গে লড়াই চালায় যৌথ বাহিনী। মৃত জঙ্গি ইয়াওয়ার, কাশ্মীর উপত্যাকার অনন্তনাগের বাসিন্দা । কাশ্মীর পুলিশ সূত্রে জানানো হয়েছে , যৌথবাহিনীর এই অভিযানের ফলে জঙ্গিদের ডেরা থেকে উদ্ধার হয়েছে দুটি ম্যাগাজিন, ৪০ রাউন্ট গুলি, চাইনিজ হ্যান্ডগ্রেনেড।

উল্লখ্য, গতকালই কাশ্মীরের পুলওয়ামায় সেনার গুলিতে খতম করা হয় ২ জন জঙ্গিকে । অন্য একটি এনকাউন্টারে উপত্যকায় শহিদ হন ২ জন সেনা জওয়ান।












Click it and Unblock the Notifications