যে কোনও সময় আঘাত হানতে সক্ষম ভারতে, হিজবুল কমান্ডারের চাঞ্চল্যকর দাবি

ভারতের যে কোনও জায়গায় হামলা চালাতে পারে বলে দাবি করেছে হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিন। লোকসভায় বিবৃতি দিয়ে এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হংসরাজ আহির।

হিজবুল মুজাহিদিন ভারতের যে কোনও জায়গায় আঘাত হানতে পারে বলে দাবি করেছে হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিন। মঙ্গলবার লোকসভায় বিবৃতি দিয়ে এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হংসরাজ আহির। তিনি জানান, জঙ্গি সংগঠন হিডবুল মুজাহিদিনকে অস্ত্র-শস্ত্র সহ সবরকম মদত যোগাচ্ছে পাকিস্তান।

যে কোনও সময় আঘাত হানতে সক্ষম ভারতে, হিজবুল কমান্ডারের চাঞ্চল্যকর দাবি

জম্মু- কাশ্মীরে জঙ্গিদের কাছ থেকে যে অস্ত্র-শস্ত্র উদ্ধার হয়েছে সেগুলিতে বিদেশের ছাপ রয়েছে বলে জানিয়েছেন আহির। সেগুলি মূলত পাকিস্তানে তৈরি বলেই দাবি করেছেন আহির। অন্য একটি প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, চলতি বছরের ১৬ই জুলাই পর্যন্ত নিরাপত্তারক্ষীদের হাতে মৃত্যু হয়েছে ১০৪জন জঙ্গির।

গত মাসেই হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করেছে আমেরিকা। এদিকে কানাডাতেও দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে হিজবুস অর্থ সংগ্রহ করছে বলে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে সেদেশের রাজস্ব দফতর। ২০১৪ সালের একটি রিপোর্টে জানা গিয়েছে, এই দুটি এনজিও অর্থ সংগ্রহ করে পাকিস্তানের রিলিফ অর্গ্যানাইজেশন ফর কাশ্মীরি মুসলিম নামে আরও একটি সংস্থার কাছে পাঠায়। এই আরওকেএম বকলমে জামাত-এ ইসলামি পাকিস্তানেরই একটি সংগঠন। সেই টাকাই ঘুরপথে পৌঁছে যায় হিজবুল মুজাহিদিনের কাছে । এরপরই কানাডার দুটি এনজিও-র অর্থ সংগ্রহের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+