কিছু বিদেশমন্ত্রী বইও পড়ে, রামচন্দ্র গুহকে আক্রমণ জয়শঙ্করের

কিছু বিদেশমন্ত্রী বইও পড়ে, রামচন্দ্র গুহকে আক্রমণ জয়শঙ্করের

মন্ত্রিসভা থেকে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে বাদ দিয়েছিলেন নেহরু। এমনই দাবি করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তার পাল্টা জবাবে রামচন্দ্র গুহ অভিযোগ করেছে ভুয়ো খবর ছড়াচ্ছেন বিদেশমন্ত্রী। এই নিয়ে দুই ব্যক্তিত্বের মধ্যে প্রবল তর্ক শুরু হয়েছে। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৪৭ সালে দেশের প্রথম মন্ত্রিসভায় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে অন্তর্ভুক্ত করতে রাজি ছিলেন না নেহরু। এমনই অভিযোগ করেছেন এস জয়শঙ্কর।

কিছু বিদেশমন্ত্রী বইও পড়ে, রামচন্দ্র গুহকে আক্রমণ বিদেশমন্ত্রীর

রামচন্দ্র গুহ অভিযোগ করেছিলেন দেশের প্রতিষ্ঠাতাদের নিয়ে ভুল খবর প্রচার করছেন বিদেশমন্ত্রী। আরও ভাল করে তাঁর বই পড়া উচিত। তারপরেই বিদেশমন্ত্রী পাল্টা আক্রমণ করে বলেছিলেন ভিপি মেননের বই থেকে তিনি এই তথ্য জেনেছেন। কিছু বিদেশ মন্ত্রী বইও পড়েন বলে পাল্টা রামচন্দ্রকে আক্রমণ করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

প্রসঙ্গত উল্লেখ্য মোদী সরকারের সিএএ সিদ্ধান্ত নিয়ে প্রথম থেকেই সরব হয়েছিলেন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ। রাস্তায় নেমে প্রতিবাদও করেছিলেন তিনি। তার জন্য পুলিসের কাছে হেনস্থাও হতে হয়েছিল প্রবীণ এই ইতিহাসবিদকে। তাঁকে আটকও করে পুলিস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+