সাত পাক ঘোরা, মালা বদল ছাড়া হিন্দু বিয়ে সম্পূর্ণ নয়? কী বলল সুপ্রিম কোর্ট?
কেবল কাগজ কলমে সই নয়। শাস্ত্র নিয়ম মেনে সাত পাঁক ঘোরা। অগ্নিসাক্ষী করে বিবাহ। হিন্দু ধর্মে এই ভাবে বিয়ে একটি পবিত্র অনুষ্ঠান। এমনই জানালো সুপ্রিম কোর্ট।
আগুনকে সাক্ষী রেখে সব অনুষ্ঠান সম্পন্ন করা৷ এটি সংস্কারকে স্বীকৃতি দেয়। কঠোরভাবে ধর্মীয়ভাবে অনুসরণ করতে হবে। আদালত জোর দিয়েছে, হিন্দু বিবাহ আইনের অধীনে পবিত্র কারণ এটি দুই ব্যক্তির আজীবন, মর্যাদা-নিশ্চিত, সমান, সম্মতিমূলক এবং সুস্থ মিলন প্রদান করে।

বিচারপতি বি ভি নাগারত্ন এবং অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ এই মত প্রকাশ করেছেন। বিবাহ মানে স্বামী - স্ত্রী হিসেবে একে অপরকে গ্রহণ করা নয়৷ আদালত জোর দিয়েছে, বিবাহ দুই ব্যক্তির আজীবন মর্যাদা-নিশ্চিত করা। সমান, সম্মতিমূলক এবং সুস্থ সম্পর্ককে প্রতিষ্ঠা করা৷
যারা কেবল বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। কোনও বৈধ সামাজিক অনুষ্ঠানের ধারপাশ দিয়ে যান না। তাদের সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। বিয়ে কোনও লেনদেনের বিষয় নয়। এটি একটি পবিত্র প্রতিশ্রুতি। বিয়ে মানে কেবল ধুমধাম করে অনুষ্ঠান, নাচ - গান নয়৷ বিয়ে মানে উপহার দেওয়া পণের মতো অপরাধের ধারপাশ দিয়ে যাওয়াও নয়। মনে করছে দেশের সর্বোচ্চ আদালত।
কিন্তু কেন এমন মত প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ? জানা গিয়েছে, এক মহিলা বিবাহ বিচ্ছিন্নের আবেদন করেছিলেন। সেই আবেদন মতো মামলার শুনানি শুরু হয়। একসময় ওই মহিলা ও তার স্বামী আদালতে জানায়, তাদের বৈধ বিয়ে হয়নি। কারণ, তারা কোনও অনুষ্ঠান করে বিয়ে করেননি৷ সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট একাধিক মন্তব্য করেছে।
সুপ্রিম কোর্ট জানাচ্ছে, হিন্দু বিবাহে ধর্মীয় আচার অনুষ্ঠান মুখ্য বিষয়। অনুষ্ঠানের প্রমাণ বিবাহের যোগ্য সাক্ষী। বিয়ের সার্টিফিকেট কেবল যথেষ্ট নয়৷ হিন্দু বিবাহ আইনের সাত নম্বর ধারার কথাও এক্ষেত্রে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের মত, যতক্ষণ না এভাবে সামাজিক অনুষ্ঠান করে বিয়ে হচ্ছে। ততক্ষণ তাকে হিন্দু ধর্মমতে বিয়ে বলা যাবে না।












Click it and Unblock the Notifications