ঘরের মেয়েদের রক্ষা করতে বাড়িতে তলোয়ার রাখতে হবে, ফের হাতে অস্ত্র তুলে নেওয়ার বার্তা হিন্দু সংগঠনের নেতার

ঘরের মেয়েদের রক্ষা করতে বাড়িতে তলোয়ার রাখতে হবে, ফের হাতে অস্ত্র তুলে নেওয়ার বার্তা হিন্দু সংগঠনের নেতার

ফের হিন্দুদের অস্ত্র হাতে তুলে নেওয়ার বার্তা দিলেন হিন্দু সংগঠনের নেতা। শ্রীরাম সেনা নামে এক সংগঠনের জাতীয় সভাপতি প্রমোদ মুথালিক বলেছেন সব হিন্দু বাড়িতে তলোয়ার রাখা জরুরি। ঘরের মেয়েদের রক্ষা করতে অস্ত্র রাখার বার্তা দিয়েছেন তিনি। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে এই বার্তা দিয়েছেন তিনি।

ঘরের মেয়েদের রক্ষা করতে বাড়িতে তলোয়ার রাখতে হবে, ফের হাতে অস্ত্র তুলে নেওয়ার বার্তা হিন্দু সংগঠনের নেতার

তিনি বার্তা দিয়েছেন যে বাড়ির মেয়েদের রক্ষা করতে সবসময় ঘরে অস্ত্র রাখুন হিন্দুরা। এমন ভাবে ঘরে অস্ত্রটা রাখবেন যাতে বাড়িতে এলে সহজে কারোর নজরে না পড়ে। অর্থাৎ বাড়িতে যে অস্ত্র রয়েছে সেটা গোপন করে রাখার পরামর্শ দিয়েছেন। সেই তিনি অভয় দিয়ে বলেছেন, বাড়িতে অস্ত্র রাখার অর্থই কাউকে হত্যা করা নয়। কাজেই বাড়িতে পুলিশ এসে অস্ত্র দেখলে গ্রেফতার করে নিয়ে যাবে এমন হবে না।

ট্রাক্টর-বই পুজো করার থেকে জরুরি ঘরে অস্ত্র রাখা। অস্ত্রপুজোর জন্য ঘরে অস্ত্র রাখা হয়। কাজেই পুলিশ এফআইআরে অস্ত্র পুজোর কথা বলতে পারবে না এমনই মন্তব্য করেছেন তিনি। তারাই থানায় অস্ত্রের পুজো করে বলে দাবি করেছেন এই হিন্দু নেতা। তারা যদি অস্ত্রের পুজো করতে পারে তাহলে হিন্দুরা ঘরে অস্ত্র রাখলে অপরাধ কেন হবে। প্রশ্ন তুলেছেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও গেরুয়া শিবিরের একাধিক নেতা হিন্দুদের ঘরে অস্ত্র রাখার পরামর্শ দিয়েছেন। তাঁরা বারবার দাবি করেছেন নিজেদের রক্ষার্থে যেন অস্ত্র রাখা হয় এমনই বার্তা দিয়েছেন তাঁরা। এই নিয়ে তুমুল রাজনৈতিক টানা পোড়েনও দেখা গিয়েছে রাজনৈতিক মহলে। গেরুয়া শিবিরের নেতারা বিভিন্ন হিন্দু সংগঠনের নেতারা নানা ভাবে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+