'ইউনিফর্ম পরতেই হবে সংবিধান বদল হয়না, হিজাব বিতর্কে কড়া কর্নাটকের মুখ্যমন্ত্রী
'ইউনিফর্ম পরতেই হবে সংবিধান বদল হয়না, হিজাব বিতর্কে কড়া কর্নাটকের মুখ্যমন্ত্রী
হিজাব নিয়ে চরম অশান্তির মধ্যেই কর্নাটকের মুখ্যমন্ত্রীর কড়া বার্তা। বাসবরাজ বোম্বাই জানিয়েছেন সংবিধানে রয়েছে কলেজে ইউনিফর্ম পরার নিয়ম। কাজেই এই নিয়মের কোনও বদল হবে না। কর্নাটকের শিক্ষা আইনেও এই নির্দেশিকা উল্লেখ করা রয়েছে স্পষ্ট ভাবেই কাজেই এই নিয়মের কোনও পরিবর্তন হবে না। স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে কর্ণাটক জুড়ে গত তিন দিন ধরে হিজাব পরা নিয়ে চরম অশান্তি চলছে। রাজ্যের শিক্ষা দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছিল কলেজে ইউনিফর্ম পরে আসা বাধ্যতামূলক। সেই ইউনিফর্মের মধ্যে হিজাব পড়ে কিনা তা উল্লেখ করা ছিল না। কিন্তু উদিপির একটি জুনিয়র কলেজে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরা নিয়ে প্রথমে অশান্তি তৈরি হয়। হিজাব পরে আসায় ছাত্রীকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। কলেজে ঢুকতে দেওয়া হয়নি। তার পর থেকেই হিজাব পরা নিয়ে কর্নাটকের একাধিক জায়গায় অশান্তি শুরু হয়েছে।
সোমবার সকাল থেকে রাজ্যের একাধিক জুনিয়র কলেজে হিজাব পরে বিক্ষোভ দেখাতেথাকেন ছাত্রীরা। উদিপি পিউ জুনিয়র কলেজে হিজাব পরে আসা ছাত্রীদের একটি আলাদা ঘরে রাখা হয়েছে এবং তাঁদের ক্লাস নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। কর্নাটকের আরেক জায়গায়এই নিয়ে অশান্তি ছড়িয়ে পড়েছে। এদিকে উদিপির ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িেয় পড়েছে। অশান্তি বাধানোর চেষ্টার অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে এই নিয়ে রাজনৈতিক উত্তাপও বাড়তে শুরু করেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া অভিযোগ করেছেন হিজাব পরার জনয কাউকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। কারণ শৈশব থেকেই সে হিজাব পরে অভ্যস্ত। এবং হিজাব পরা তাঁর মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সেই সঙ্গে শিক্ষার অধিকারও তার মৌলিক অধিকার। কুমারস্বামীও এই নিয়ে বিজেপি সরকারের তীব্র নিন্দা করেছেন। তিনি অভিযোগ করেছেন রাজ্যে বিভেদের পরিবেশ তৈরি করতে চাইছে বিজেপি সরকার। সেকারণেই হিজাব পরা নিয়ে এই উত্তেজনা তৈরি হয়েছে। এই ঘটনার নেপথ্যে বিজেপির মদত রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এদিকে হিজাব পরে কলেজে আসার প্রতিবাদে গেরুয়া শাল পরে কলেজে এসে িবক্ষোভ দেখিয়েছে একদল ছাত্রছাত্রী এই নিয়েও নতুন করে অশান্তি তৈরি হয়েছে।












Click it and Unblock the Notifications