Manipur: ফের কার্ফু ফিরল মণিপুরে, কড়া নিরাপত্তা গোটা রাজ্যজুড়ে, জারি করা হল High Alert
Manipur: ফের কার্ফু ফিরল মণিপুরে। গত কয়েকদিন ধরে নতুন করে অশান্ত উত্তর-পূর্বের এই রাজ্য। সংঘাত বাড়ছে। এই অবস্থায় মণিপুরেত তিনটি জেলায় কার্ফু জারি করা হয়েছে। আর এই তিন জেলা হল ইম্ফল ইস্ট (Imphal East), ইম্ফল ওয়েস্ট (Imphal West) এবং থৌবাল (Thoubal)।
এই তিন জেলাকে একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। যে কোনও জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বলে রাখা প্রয়োজন, জাতিগত হিংসায় গত এক বছর ধরে উত্তপ্ত ছিল মণিপুর (Manipur)।

দফায় দফায় সংঘাতে শতাধিকেরও বেশি মানুষের মৃত্যু হয়। বহু মানুষ এখনও পর্যন্ত গৃহহীন। রাতের পর রাত কাটছে বিশেষ ত্রাণ শিবিরে। ঘটনা নিয়ন্ত্রণে মাসের পর মাস কার্ফু জারি রাখা হয়। বন্ধ থাকে ইন্টারনেট ব্যবস্থা। সেনাবাহিনীর বুটের আওয়াজে সে রাজ্যের মানুষের ঘুম ভাঙত সকালে।
যদিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিল পরিস্থিতি (Manipur)। কয়েকমাস আগে তুলে নেওয়া হয় কার্ফু, ফিরিয়ে দেওয়া হয় ইন্টারনেট ব্যবস্থাও। কিন্তু সেই আতঙ্ক ফের একবার ফিরল মণিপুরে। গত কয়েকদিন আগে একেবারে ড্রোন-রকেটের সাহায্যে একের পর এক হামলা চলছে। নতুন করে হামলায় একের পর এক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত ৭ জনের। ঘটনায় কুকি জঙ্গিরা জড়িত বলে দাবি। মাথা চাড়া দিচ্ছে উত্তেজনা। এই অবস্থায় নতুন করে সে রাজ্যের তিন জেলায় কার্ফু জারি করা হবে।
এর আগে ইম্ফল ইস্ট (Imphal East), ইম্ফল ওয়েস্ট (Imphal West) এ কিছু কার্ফু শিথিলের কথা বলা হলেও সেই নির্দেশিকা তুলে নেওয়া হয়েছে। যেভাবে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে সে কথা মাথায় রেখেই আরও আঁটসাঁট করা হচ্ছে কার্ফু। অন্যদিকে সেনাবাহিনী এবং নিরাপত্তা এজেন্সিগুলিকেও সতর্ক করা হয়েছে।
সীমান্ত সংলগ্ন এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে। কড়া নজরদারি রাখা হচ্ছে। অন্যদিকে মণিপুরে অ্যান্টি ড্রোন সিস্টেম বসানো হয়েছে। ড্রোন এবং রকেট হামলা চালানো হচ্ছে। আর তা রুখতেই সেনাবাহিনীর তরফে এই ব্যবস্থা রাখা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications