বৃষ্টির হাত থেকে এখনই সম্পূর্ণ রেহাই নেই চেন্নাইয়ের, পূর্বাভাসে জানাল 'মৌসম ভবন'

চেন্নাইয়ে তুমুল বৃষ্টি

বছরের শেষ দুদিনে দিনে প্রবল বৃষ্টিতে বিধ্বস্ত তামিলনাড়ুর রাজধানী চেন্নাই। প্রবল বৃষ্টির কারণে চেন্নাই শহরের প্রায় ১০০টি রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছে। এর আগে চলতি বছরের নভেম্বর মাসের প্রথম সপ্তাহেও আচমকা বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছিলো চেন্নাইয়ের জনজীবন। বৃহস্পতিবার দুপুর থেকেই চেন্নাই ও শহরতলির একাধিক অংশে ঝড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি শুর হয়। যার জেরে আবহাওয়া দফতরের পক্ষ থেকে উপকূলবর্তী শহরে কমলা সতর্কতা জারি করা হয়েছে গোটা মহানগর জুড়ে।

বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই

বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাই

বছর শেষে যখন মানুষ মেতে উঠবে আনন্দেই, সেই সময় মেঘ ভাঙ্গা বৃষ্টিতে বিপর্যস্ত চেন্নাইবাসী। একেই চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। তার ওপর প্রবল বর্ষণ গোদের উপর বিষফোঁড়ার মত পরিস্থিতির সৃষ্টি করেছে। গত নভেম্বর মাসে ও প্রবল বৃষ্টির কারণে সমস্যায় পড়েছিল চোলাইমেডু, টি নগর, অশোক নগর, টাইনামপেট, মাইলাপুরের বাসিন্দারা। পরিস্থিতি স্বাভাবিক হতে না হতেই ফের প্রবল বর্ষণের মুখোমুখি চেন্নাইবাসী।

 কেন এই অসময়ে বৃষ্টিপাত?

কেন এই অসময়ে বৃষ্টিপাত?

প্রতি ঘন্টায় ১০০ মিমির বেশি বৃষ্টিপাতকে মেঘভাঙা বৃষ্টি বলে ঘোষণা করেছে আবহাওয়া দফতর। চেন্নাই উপকূলে পূর্বাঞ্চলীয় বাতাসের অপ্রত্যাশিত দ্রুত গতির কারণে শহরে তীব্র বৃষ্টিপাত হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পরিমাণ ঘণ্টায় ১০০ মিমি ছাড়িয়ে গিয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় যে চারটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ডিসেম্বরের শেষে নিম্নচাপ ছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা বিরল। উত্তর-পূর্ব মৌসুমী বৃষ্টিপাতের বৈশিষ্ট্য যা বেশীরভাগই রাতের বেলা এবং ভোরের দিকে ঘটে।

কোথায় কত পরিমান বৃষ্টি?

কোথায় কত পরিমান বৃষ্টি?

এলাকা ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের পরিচালক এন পুভিয়ারাসন জানিয়েছেন, ২ জানুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত হবে। তবে বৃষ্টিপাতের প্রভাব কিছুটা হলেও কমবে। জানা গিয়েছে, চেন্নাইয়ের বেশ কয়েকটি জায়গায় ১৫০ মিমির বেশি বৃষ্টি হয়েছে। সন্ধে ছটা পর্যন্ত মাইলাপুরে সর্বোচ্চ ২০৭ মিমি বৃষ্টিপাত হওয়ার খবর মিলেছে।রাত ৮টা নাগাদ চেন্নাইয়ের এমআরসি নগরে ১৯৮ মিমি, নুঙ্গামবাক্কাম ১৭৭.২ মিমি, মীনামবাক্কাম ১৩১.৩ মিমি এবং আন্না ইউনিভার্সিটিতে ১২১ মিমি বৃষ্টিপাত হয়েছে।

বৃষ্টিপাতে জারি সতর্কতা

বৃষ্টিপাতে জারি সতর্কতা

অতি ভারী বৃষ্টির জন্য চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপুরম এবং চেঙ্গলপাট্টু জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সেখানের সমস্ত স্কুল, কলেজ ও অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া সব অফিসগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে আচমকা ভারী বৃষ্টির জেরে তামিলনাড়ুতে মৃত্যু হল ৩ জনের। চেন্নাই-তে জমা জলেই বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নাবালক ও দুই মহিলার মৃত্যু হয়। রাজ্যের রাজস্ব ও বিপর্যয় মোকাবিলা মন্ত্রী কেকেএসএসআর রামাচন্দ্রন পরিস্থিতিতে নজর রাখছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+