Heavy rain in Mumbai: প্রবল বৃষ্টিতে ভাসছে 'বাণিজ্য নগরী', বন্ধ স্কুল! ব্যাহত ট্রেন-বিমান পরিষেবাও

Heavy rain in Mumbai: দিল্লির পর মহারাষ্ট্র! প্রবল বৃষ্টিতে ভাসল রাজধানী। রবিবার রাত থেকে সে রাজ্যে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। যার ফলে রাস্তা, ট্রেন লাইন সহ একাধিক জায়গা জলে ডুবে গিয়েছে। যে দিকেই নজর যাবে সেদিকেই জল আর জল। আর এই অবস্থায় আজ সোমবার, সপ্তাহের প্রথম দিনে রীতিমত ব্যাহত পরিষেবা।

শহরের বিভিন্ন রাস্তায় জল জমে যাওয়ার কারণে তুলনামূলক ভাবে অনেকটাই আসতে চলছে গাড়ি। এমনকি বহু জায়গায় রেল লাইনে জল জমে গিয়েছে। ফলে ব্যাহত মুম্বই'য়ের রেল পরিষেবাও। সকাল থেকে একের পর এক ট্রেন বাতিল। ঘুরপথে চালানো হচ্ছে বহু ট্রেনকে (Heavy rain in Mumbai) ।

Heavy rain in Mumbai

সে রাজ্যে লোকাল ট্রেনকে 'লাইফলাইন' বলা হয়। প্রত্যেকদিন বহু মানুষ যাতায়াত করে থাকেন। সকাল থেকে বৃষ্টির কারণে কার্যত বিধ্বস্ত ট্রেন পরিষেবা। এমনকি প্রবল বৃষ্টির কারণে (Heavy rain in Mumbai) বহু বিমান মুম্বই বিমানবন্দরে ল্যান্ড পর্যন্ত করতে পারেনি বলে খবর। ঘুরিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু বিমানকে। এমনটাই বেশ কিছু সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

এই অবস্থায় মুম্বইয়ের একাধিক সরকারি এবং বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি বাতিল করা হয়েছে জররি পরিষেবার সঙ্গে যুক্ত আধিকারিক এবং কর্মীদের। পথে নেমে পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছেন পুরসভার কর্মীরা। স্থানীয় আবহাওয়া দফতর জানিয়েছে, এই পরিস্থিতি আপাতত জারি থাকবে। আগামী তিন থেকে চারদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাসে আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ ৮ জুলাই থেকে আগামী ১০ জুলাই পর্যন্ত মধ্য মহারাষ্ট্র এবং মারাঠওয়াড়ায় মুষলধারে বৃষ্টির সম্ভাবনা (Heavy rain in Mumbai) রয়েছে। পুনে, নাসিক এবং সাতারা, কোলহাপুর জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি ছত্রপতি সম্ভাজিনগর, জালনা, লাতুর, ধারাশিব এবং নান্দেড জেলার বিভিন্ন স্থানে বজ্রঝড়ের সতর্কতা জারি করা হয়েছে স্থানীয় আবহাওয়া দফতরের তরফে।

বলে রাখা পপ্রয়োজন, গত কয়েকদিন আগে প্রবল বৃষ্টির সাক্ষী থাকে দিল্লি। একাধিক রাস্তা এলাকা একেবারে জলের তলায় চলে যায়। বাচ্চা সহ ১০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। সেই ছবি ফের একবার ধরা পড়ল। এবার ঘটনাস্থল মুম্বই সহ বিস্তীর্ণ অঞ্চল। যদিও এখনও পর্যন্ত ম্রর‍্যতের কোনও খবর সামনে আসেনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+