তাপমাত্রা চড়বে ৪৫ ডিগ্রিতে, পশ্চিমবঙ্গ সহ ৩ রাজ্যে জারি কমলা সতর্কতা
জ্বলে যাচ্ছে শরীর। গরম হাওয়া আগুনের হলকার মত লাগছে গায়ে। পশ্চিমবঙ্গ সহ দেশের নয় রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছেয তাপমাত্রা চড়বে ৪৫ ডিগ্রিতে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই একাধিক জায়গায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে।
তেলেঙ্গানা, উত্তরপ্রদেশে তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে চড়বে বলে আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। যে রাজ্যগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে তারমধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ, বিহার, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

দেশজুড়ে দহনের তীব্রতা মাত্রা ছাড়িয়েছে। উত্তর থেকে দক্ষিণ কোথাও বাদ নেই। পশ্চিমবঙ্গ সহ ৯ রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শুধু সতর্কতাই জারি করেনি, তাপমাত্রা ৪৫ ডিগ্রিতে চড়বে বলেও পূর্বাভাস িদয়েছে আবহাওয়া দফতর।
পশ্চিমবঙ্গে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি পার করে গিয়েছে। অনেক জায়গায় আবার তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। আগামী ২১ এপ্রিল পর্যন্ত এমনই অবস্থা থাকবে রাজ্য জুড়ে। উত্তরবঙ্গের তিন জেলাতেও তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে।

এরই মাঝে আবার সিকিম, ওড়িশা এবং উত্তর প্রদেশের বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের মত পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। মধ্য এবং পূর্বভারতের এধিকাংশ রাজ্যেই তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তাপমাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত চড়বে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।
পশ্চিমবঙ্গের শ্রীনিকেতনে এখনও পর্যন্ত সর্বাধিত তাপমাত্রা চড়েছে। ৪৩ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে বীরভূমের তাপমাত্রা। আবার ওড়িশার বারিপডায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৪ ডিগ্রির উপরে। একই অবস্থা উত্তর প্রদেশের প্রয়াগরাজেও। সেখানে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৪.৬ ডিগ্রিতে। অর্থাৎ প্রায় ৪৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছে তাপমাত্রা।

এরই মাঝে আবার কয়েক রাজ্যে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং পাঞ্জাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে উত্তরবঙ্গেও পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি হলেও হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। যদিও পশ্চিমবঙ্গের পাহাডি এলাকা গুলিতেও তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। দার্জিলিং-কালিম্পং-কার্শিয়াংয়ে ফ্যান চালাতে হচ্ছে। রোদের চড়া তেজ গায়ে লাগছে।












Click it and Unblock the Notifications