সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলা! এর আগে সুপ্রিম কোর্টে হয়েছে ৩৮ দিনের দীর্ঘ শুনানি
বুধবার অযোধ্যা নিয়ে দীর্ঘ ৪০ দিনের শুনানি শেষ হলেও, এখনও রায় জানায়নি সুপ্রিম কোর্ট। তবে সব পক্ষকে নিয়ে শুনানি শেষ হয়েছে এদিন। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এদিন বেলা ৫ টায় শুনানি শেষ করার সময় ধার্ষ ক
বুধবার অযোধ্যা নিয়ে দীর্ঘ ৪০ দিনের শুনানি শেষ হলেও, এখনও রায় জানায়নি সুপ্রিম কোর্ট। তবে সব পক্ষকে নিয়ে শুনানি শেষ হয়েছে এদিন। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এদিন বেলা ৫ টায় শুনানি শেষ করার সময় ধার্ষ করেছিলেন। যদিও তার একঘন্টা আগেই শুনানি শেষ হয়ে যায়।

রাম জন্মভূমি এবং বাবরি মসজিদের জমি বিবাদ নিয়ে শুনানির পর সর্বোচ্চ আদালত রায়দান স্থগিত রেখেছে। এই শুনানি সুপ্রিম কোর্টের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম। শীর্ঘ আদালত উভয় পক্ষকেই তিন দিনের মধ্যে লিখিত দাখিল নামা দিতে নির্দেশ দিয়েছে।
এদিন শুনানির শুরুতেই সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, এদিনই শুনানি শেষ করে দেওয়া হবে। রাম জন্মভূমি এবং বাবরি মসজিদের জমি বিতর্ক রাজনৈতিকভাবেও স্পর্শকারতও বটে। প্রধান বিচারপতি এদিন দিনের শুরুতে বলেন, অনেক হয়েছে।
শুনানির সময় সুন্নি ওয়াকফ বোর্ড এবং অন্য মুসলিম আবেদনকারীরা আবেদন করে প্রমাণ করতে চেষ্টা করেন, মুঘল সম্রাট বাবর অযোধ্যার বিতর্কিত জায়গায় মসজিদ নির্মাণ করেছিলেন। অন্যদিকে হিন্দু পার্টির তরফে শুনানিতে অংশ নেন বর্ষীয়ান আইনজীবী সিএস বৈদ্যনাথন। শুনানির সময় তিনি বলেন, বিরোধী পক্ষ যদি দাবি করে সেখানে মসজিদ ছিল, তাহলে তাদেরকে এও স্বীকার করতে হবে, সেখানে আগে মন্দির ছিল। তারা কখনই এই জায়গার দখল পেতে পারেন না।
এদিন শুনানির সময় মুসলিম পার্টি বর্ষীয়ান আইনজীবী রাজীব ধওয়ান, ভগবান রামের জন্মস্থান সম্পর্কিত একটি মানচিত্র ছিঁড়ে ফেলেন। এই সময় হিন্দা মহাসভার পক্ষে বর্ষীয়ান আইনজীবী বিকাশ সিং প্রতিবাদ করেন।
এর আগে আধার নিয়ে ৩৮ দিন ব্যাপী শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে।












Click it and Unblock the Notifications