ভারতীয়রাই অপহরণ করেছে তাঁকে, মেহুল চোকসির চাঞ্চল্যকর দাবি, তদন্তে অ্যান্টিগা পুলিশ
মেহুল চোকসি অপহরণ মামলা
মঙ্গলবার ডোমিনিকায় পলাতক ব্যবসায়ী মেহুল চোকসির জামিনের আর্জির আগে চোকসিকে অপহরণ করে ডোমিনিকায় নিয়ে আসার গুরুতর বিষয়টি তদন্ত করে ফেলবে পুলিশ। সোমবার এই তথ্য জানিয়েছেন অ্যান্টিগা ও বারবুডার প্রধানমন্ত্রী গ্যাস্টন ব্রাউন। তিনি এও জানান যে পলাতক ব্যবসায়ী মেহুল চোকসির দাবি অনুযায়ী তাঁকে অ্যান্টিগা ও বারবুডার ক্যারিবিয়ান দ্বীপ থেকে অপহরণ করা হয়, কিন্তু বারংবার তাঁর এই দাবি খারিজ করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নিজে।

অ্যান্টিগা পুলিশের তদন্ত চলছে
এক রেডিও সাক্ষাতকারে ব্রাউন বলেন, 'অপহরণ খুব গুরুতর অপরাধ এবং এই দাবির সত্যতা ধরে নিয়ে আইন প্রয়োগকারী ও কার্যনির্বাহীরা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমাদের নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষা নিশ্চিত করতে আমাদের এই নজরদারি ও পর্যবেক্ষণের পদক্ষেপ।' প্রধানমন্ত্রী ব্রাউন এও জানিয়েছেন যে তিনি এর আগে চোকসির দাবিকে খারিজ করে দিয়েছিলেন কারণ অ্যান্টিগা ও বারবুডায় অপহরণের কোনও সংস্কৃতি নেই। গত ২৩ মে অ্যান্টিগা থেকে চোকসির গায়েব হওয়ার পেছনে অ্যান্টিগা কর্তৃপক্ষ জড়িত এই দাবি তিনি খুব স্পষ্ট করে নস্যাৎ করেছিলেন। গ্যাস্টন ব্রাউনের ওপর অভিযোগ আনা হয়েছিল যে তাঁর সরকারের মদতে ডোমিনিকা বা ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে হাত মিলিয়ে মেহুল চোকসিকে অপহরণ করা হয়। তবে গত সপ্তাহে ব্রাইন জানিয়েছেন যে চোকসি ডোমিনিকায় তাঁর বান্ধবীর সঙ্গে ভালো সময় কাটানোর জন্য গিয়েছিলেন।

ভারতীয় ব্যক্তিদের নাম
২ জুন মেহুল চোকসি তাঁর অভিযোগে তাঁর সেই বান্ধবী বারবারা জ্যাবারিকার নাম উল্লেখ করেন, যে তাঁকে ফাঁদে ফেলেছিল এবং এর সঙ্গেই বেশ কিছু ভারতীয়দের নামও তিনি উল্লেখ করেছেন তাঁর অভিযোগে, তাঁরা হলেন নরেন্দ্র সিং, অরমিন্দর সিং ও গুরমিত সিং। এঁরা তিনজন মিলে মেহুল চোকসিকে মারধর করেন, জোর করে নৌককায় তোলেন ডোমিনিকায় নিয়ে যাওয়ার জন্য এবং জেরা করতে শুরু করেন।

ভাড়াটে গুন্ডারা অপহরণ করেছে চোকসিকে
মেহুল চোকসি বর্তমানে তাঁর শরীরে আঘাত লাগার জন্য ডোমিনিকান হাসপাতালে ভর্তি রয়েছেন। চোকসি দাবি করেন যে অপহরণের সময় তিনি ঠিক ছিলেন। তবে চোকসি সরাসরি এই অপহরণের পেছনে ভারতীয় কর্তৃপক্ষের নাম না নিলেও অভিযোগে যে ব্যক্তিদের নাম তিনি উল্লেখ করেছেন তাঁরা সকলে ভারতীয় বলে দাবি করেন চোকসি। তিনি বলেন, 'খুবই উচ্চ অভিজ্ঞতাসম্পন্ন ভাড়াটে গুন্ডা, যাদের বিশেষ করে ভাড়া কা হয়েছিল আমাকে নির্মম ও বেআইনিভাবে আটক ও অপহরণ করে ভারতে নিয়ে যাওয়ার জন্য।' তাঁকে বলপূর্বক ভারতে নিয়ে যাওয়ার কারণ হল তিনি সেখানে ১৩,৫০০ কোটি টাকার পিএনবি ঋণ প্রতারণা কাণ্ডে জড়িত রয়েছেন।

চোকসির দাবি তাঁকে হুমকিও দেওয়া হয়
চোকসি এও জানিয়েছেন যে অপহরণকারীদের উদ্দেশ্য যে তাঁকে ভারতে ফেরানো তা তখনই স্পষ্ট হয় যখন নরেন্দ্র সিং তাঁকে ফোন করে তাঁর কোনও অফশোর অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করতে বারণ করে। এমনকী সে হুমকিও দেয় যে যদি তা করা হয় তবে চোকসি ও তাঁর পরিবার ভারতে ফিরলে তাঁর পরিণাম ভালো হবে না। অবিযোগের আর একটি অংশে চোকসি দাবি করেছেন যে নরেন্দ্র সিং নিজেকে পিএনবি জালিয়াতি মামলার মুখ্য এজেন্ট বলে দাবি করে এবং জানায় যে তিনি খুব শীঘ্রই উচ্চ-পর্যায়ের ভারতীয় রাজনৈতিকবিদদের সঙ্গে আলোচনায় বসবে, যেখানে ডোমিনিকান কর্তৃপক্ষের সঙ্গে চোকসির নাগরিকত্ব স্থির করা হবে এবং তাঁকে ভারতে প্রত্যাবর্তন করানো নিয়ে বৈঠক হবে।

ডোমিনিকার আইনকে সম্মান দিতে হবে
সোমবার ডোমিনিকান প্রধানমন্ত্রী রুজভেল্ট স্কেরিট জানান যে, মেহুল চোকসির অধিকার, যাঁকে তিনি ভারতীয় হিসাবে চিহ্নিত করেছিলেন, চোকসির দাবি হিসাবে নয়, ২০১৭ সাল থেকে অ্যান্টিগার নাগরিক, তাঁকে সম্মান করা হবে। স্কেরিট বলেন, 'এতদূর পর্যন্ত চোকসির অধিকারকে সম্মান জানানো হবে এবং আদালতকে সিদ্ধান্ত নিতে দিন। বিষয়টি অ্যান্টিগা বা ভারতের সঙ্গে সম্পর্কিত বলে আমাদের কোনও সমস্যা নেই। আমরা আমাদের নিজস্ব সম্প্রদায়ের অংশ এবং এ ক্ষেত্রে আমাদের দায়িত্ব ও কর্তব্যকে স্বীকৃতি দিতে হবে।' ডোমিনিকান আদালতে এই মামলার শুনানি শুরুর আগে প্রথমবার এ ধরনের বিবৃতি সামনে এল। চোকসির আইনজীবী সম্ভবত মঙ্গলবারই তাঁর জামিনের আবেদন জানাবেন। অন্যদিকে চোকসির বেআইনিভাবে ডোমিনিকায় প্রবেশের মামলা ১৪ জুন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ডোমিনিকায় ভারতীয় দলের যাওয়ার দাবি খারিজ সরকারের
অ্যান্টিগার প্রধানমন্ত্রীর দাবি অনুযায়ী ভারতীয় দলের ৮ জন সদস্য কাতার বিমান সংস্থার চাটার্ড বিমান নিয়ে ডোমিনিকায় চোকসিকে প্রত্যাবর্তন করানোর জন্য গিয়েছিলেন এবং সেখানে আদালতকে গিয়ে চোকসির সম্পর্কে তথ্যও দিয়ে এসেছেন। কিন্তু আদালতে চোকসির দু'টি মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর ভারতে ফেরার সম্ভাবনা ক্ষীণ। তাই খালি বিমান নিয়েই ফিরতে হয় ভারতীয় দলকে। যদিও এই গোটা ঘটনাটি বারংবার অস্বীকার করেছে ভারত সরকার। তবে বিমান ট্র্যাকিং সফটওয়্যারের মাধ্যমে জানা গিয়েছে যে ওই বিমানটি দোহা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় এবং ২৮ মে ডোমিনিকায় অবতরণ করে এবং দিল্লি ফিরে আসে ৪ জুন।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications