রাষ্ট্রীয় সিদ্ধান্তের সমালোচনা করা নাগরিকদের অধিকার, সরকারের উপর চাপ বাড়াল শীর্ষ আদালত
সাম্প্রতিক অতীতে রাষ্ট্র বা সরকারের কোনও সিদ্ধান্তের বিরোধিতা করলেই অনেকক্ষেত্রেই দেশদ্রোহী তকমা জুটছে নাগরিকদের। কিন্তু রাষ্ট্রীয় সিদ্ধান্তের সমালোচনা করা কোনও অপরাধ নয়। রাষ্ট্র বা সরকারের নেওয়া যে কোনও সিদ্ধান্তের সমালোচনা করা নাগরিকের অধিকারের মধ্যে পড়ে। একটি মামলরা শুনানিতে দেশের শীর্ষ আদালতের পর্যবেক্ষণ , রাষ্ট্রীয় সিদ্ধান্তের সমালোাচনা করা অপরাধ নয়। বাক্স্বাধীনতা নিয়ে পুলিশকেও আরও সচেতন হতে হবে বলে জানিয়েছে আদালত।
সুপ্রিম কোর্টের রায়ে ভিন্নমতের অধিকারকে বহাল রেখে হয়েছে। একটি মামলার শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে, প্রতিটি সমালোচনাই অপরাধ নয় এবং যদি এমনটা ভাবা হয়, তাহলে গণতন্ত্র টিকবে না। পুলিশকে সংবিধান দ্বারা প্রদত্ত বাকস্বাধীনতা সম্পর্কে সংবেদনশীল হওয়া উচিত। জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিলের বিষয়ে বিরূপ মন্তব্য করা একজন ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছিল।

বিচারপতি অভয় এস ওকা এবং উজ্জল ভূঁইয়ার বেঞ্চ জানিয়েছেন, "এখন সময় আমাদের পুলিশকে সংবিধানের ১৯(১)(এ) অনুচ্ছেদ দ্বারা বাক ও মত প্রকাশের স্বাধীনতার ধারণা নিশ্চিত করার এবং নাগরিকদের উপর যুক্তিসঙ্গত সংযমের সীমা সম্পর্কে শিক্ষিত করার, পুলিশের গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে সংবেদনশীল হওয়া উচিত। এটাই উল্লেখ করা আছে আমাদের সংবিধানে।,"
মহারাষ্ট্রের কোলহাপুর কলেজে কর্মরত একজন কাশ্মীরি অধ্যাপক জাভেদ আহমেদ হাজামের বিরুদ্ধে একটি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসের জন্য একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। কারণ সংশ্লিষ্ট অধ্যাপক ৫ আগস্টকে "জম্মু ও কাশ্মীরের জন্য কালো দিবস" এবং ১৪ আগস্ট পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন করেছিল। আদালত অধ্যাপকের বিরুদ্ধে মামলা বাতিল করার নির্দেশ দিয়েছে।
আদালত জানিয়েছে, ৫ অগস্ট দিনটিকে 'কালা দিবস' বলা, 'বিক্ষোভ ও বেদনার বহিঃপ্রকাশ'। পাকিস্তানের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো একটা ভাল কাজ। এতে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শত্রুতা, ঘৃণা বা অসন্তুষ্টির অনুভূতি তৈরি হবে, তা বলা যায় না।
একই সঙ্গে নাগরিকদের জন্য বেশ কিছু সতর্কতামূলক নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত। আদালত বলেছেন, "বিরোধী বা ভিন্নমতালম্বীদের গণতান্ত্রিক ব্যবস্থায় মধ্যে থেকেই মতামত পেশ করতে হবে বা সমালোচনা করতে হবে, তার বাইরে গিয়ে কিছু করা চলবে না।"












Click it and Unblock the Notifications