২৬/১১ হামলায় তাঁর প্রধান ভূমিকা ছিল, পরিকল্পনা চলেছিল দীর্ঘদিন ধরে, স্বীকার তাহাউর রানার
২০০৮ সালের ভয়াবহ ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার অন্যতম মূল ষড়যন্ত্রকারী তাহাউর রানা-কে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে। বর্তমানে তাকে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যেখানে তিনি একাধিক বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন বলে সূত্রের খবর।
সূত্র অনুযায়ী, রানা জেরায় স্বীকার করেছেন যে ২৬/১১ হামলার পরিকল্পনা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সরাসরি তত্ত্বাবধানে হয়েছিল। তিনি জানান, জাকি-উর-রেহমান লাখভির নেতৃত্বে একটি গোপন বৈঠকে এই হামলার রূপরেখা তৈরি হয়, যেটি "সুরা অফ জাকি" নামে পরিচিত। এতে অংশ নিয়েছিল লস্কর-ই-তৈয়বা এবং আইএসআই-এর শীর্ষ নেতারা।

রানা কানাডায় মারকাজ-উদ-দাওয়াত-ওয়াল-ইরশাদ (এমডিআই) নামে একটি সংগঠনের আড়ালে চরমপন্থী মতাদর্শ ছড়ানোর কথা স্বীকার করেছেন, যা বর্তমানে জামাত-উদ-দাওয়া নামে পরিচিত। এই সংগঠনটি সন্ত্রাসবাদে অর্থ, রিক্রুটমেন্ট ও লজিস্টিক সহায়তা দেয় বলে এনআইএ সন্দেহ করছে।
ইন্ডিয়া টিভির লেখা প্রতিবেদন অনুযায়ী, দুবাইতেও রানার একাধিক যোগাযোগ রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে, এক ব্যক্তির সাথে তার বৈঠকের প্রসঙ্গ উঠে এসেছে, যিনি ২৬/১১ ষড়যন্ত্রকারী আব্দুর রহমানের ঘনিষ্ঠ ছিলেন।
রানা "ওয়ান টু ওয়ান স্লিপার সেল স্ট্র্যাটেজি" ব্যবহার করে সন্ত্রাসীদের বিচ্ছিন্নভাবে কাজ করাতে উৎসাহিত করেছিলেন, যাতে গোয়েন্দা সংস্থার নজর এড়ানো যায়। সে ডেভিড হেডলি ছাড়াও পাঁচজনের বেশি অপারেটিভকে রসদ ও অর্থ জুগিয়েছিল। এছাড়া, ন্যাশনাল ডিফেন্স কলেজ (দিল্লি), সেনা ঘাঁটি, সিদ্ধিবিনায়ক মন্দির, চাবাদ হাউস সহ বহু পরিচিত স্থান লক্ষ্যবস্তু চিহ্নিত করে ভিডিও রেকর্ডও করা হয়েছে।
হামলার পরপরই রানা ও তার সহযোগীরা "এমএমপি প্রকল্প" নামে একটি কোড ব্যবহার শুরু করে। তদন্তে বেরিয়ে এসেছে rawsa1@hotmail.com সহ মোট ১৪টি ইমেল আইডি যেগুলোর মাধ্যমে এই ষড়যন্ত্রের কার্যক্রম চলতো। এনআইএ বর্তমানে মেজর ইকবাল, মেজর সমীর, আবু আনাস ও "ডি" নামে পরিচিত এক ব্যক্তির স্কেচ তৈরির কাজ করছে বলে জানা যাচ্ছে।
এনআইএ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ ও ডিজিটাল ফরেনসিক তদন্ত এখনও চলছে। সামনে আরও বিস্ফোরক তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ-সহ দক্ষিণ এশিয়ার নিরাপত্তা দৃষ্টিকোণ থেকেও এই তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications