কৃষকদের ঋণমকুব করতে না পারলে পদত্যাগ! মোদীর সঙ্গে সাক্ষাতের পর বিস্ফোরক কুমারস্বামী

কৃষকদের ঋণমকুব করতে না পারলে রাজনীতি ছেড়ে দেবেন এবং পদত্যাগ করবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী। দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তিনি সাফ জানিয়ে দিলেন সেই কথা।

কৃষকদের ঋণমকুব করতে না পারলে রাজনীতি ছেড়ে দেবেন এবং পদত্যাগ করবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাফ জানিয়ে দিলেন সেই কথা। সোমবার তিনি বলেন, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা অবশ্যই রাখব, না পারলে পদত্যাগ করতে দ্বিধা করব না।

কৃষকদের ঋণমকুব করতে না পারলে পদত্যাগ! মোদীর সঙ্গে সাক্ষাতের পর বিস্ফোরক কুমারস্বামী

এইচডি কুমারস্বামী কংগ্রেসের পক্ষ থেকে নিঃশর্ত সমর্থন পেয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়েছেন। শপথ গ্রহণেরও পরও তিনি বলেন, কৃষি ঋণ মকুবের প্রতিশ্রুতি তাঁর মনে আছে। তিনি তা অক্ষরে অক্ষরে পালন করবেন। তবে এ জন্য তিনি সময় চান কর্ণাটকবাসীর কাছে। কারণ এখনও তাঁপর মন্ত্রিসভা গঠনই হয়নি। তা সত্ত্বেও কর্ণাটকবাসীর জন্য তিনি দিল্লির দরবারে তদ্বির করতে এসেছেন।

কুমারস্বামী এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে সদর্থক আলোচনা হয়েছে বলে দাবি করেন কুমারস্বামী। এরপরই তিনি বলেন, আমি নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে কৃষিঋণ মকুব করব। এটা সত্যি, আমাকে শুধু শ্বাস নিতে সময় দিন। কেননা আজকে আমার মুখ্যমন্ত্রী হিসেবে একটা সীমাবদ্ধতা রয়েছে। তারপর আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করব।

কৃষকদের ঋণমকুব করতে না পারলে পদত্যাগ! মোদীর সঙ্গে সাক্ষাতের পর বিস্ফোরক কুমারস্বামী

কুমারস্বামী এদিন সাংবাদিকদের বলেন, যদি আমি কৃষকদের ঋণ মকুব করতে না পারি আমি রাজনীতি থেকে অবসর নেব এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ করব। কৃষি ঋণ মকুবের বিজ্ঞপ্তি তৈরি করা হয়েছে। শীঘ্রই তিনি তা প্রকাশ্যে আনবেন। শুধু মন্ত্রিসভা গঠনের অপেক্ষা, একটু ধৈর্য ধরুন। জেডিএস নেতা বলেন, তাঁর সরকার জনগণের জন্য এবং তিনি যতদিন পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী থাকবেন ততদিন পর্যন্ত তিনি জনগণের সেবা করবেন। কারও বিবৃতিতে প্রভাবিত হবেন না। এদিন মোদীর সঙ্গে সাক্ষাতের আগে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গেও আলোচনা করেন কুমারস্বামী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+