হাথরাসের মতো পর পর নারকীয় ঘটনা এবার গুরুগ্রামে! উদ্বেগ এলাকা জুড়ে

দিল্লির নারকীয় নির্ভয়া কাণ্ডের দোষীদের কয়েকমাস আগেই মৃত্যুদণ্ড হয়েছে। ২০১২ সালের সেই নারকীয় ঘটনার পর গোটা দেশ ফুঁসে উঠেছিল ক্ষোভে। এরপর ২০১৯ সালের তেলাঙ্গানার গণধর্ষণের ঘটনা, তারপর ২০২০ সালের হাথরাস। দানবীয় নৃশংসতা যেন থামছেই না! আর হাথরাসের ঘটনা নিয়ে যকন গোটা দেশ ক্ষোভে ফুটছে, তখন গুরুগ্রামে ঘটে গেল একই ধরনের ঘটনা।

হাথরাসের মতো আরও এক নারকীয় ঘটনা এবার গুরুগ্রামে! এবার শিকার ২৫ বছরের যুবতী

গুরুগ্রামের সেক্টর ফোরে ওই মহিলাকে ডিএলএফের ফেজ টুয়ের দফতরে গণধর্ষণ করা হয়েছে বলে খবর। শুধু তাই নয়, মহিলার ওপর অকথ্য অত্যাচারও চালানো হয় বলে জানা গিয়েছে। রবিবারের এই ঘটনা ফের একবার আতঙ্কে রেখেছে এলাকাবাসীকে। হাথরাসের ঘটনার দগদগে ঘা এখনও শুকায়নি দেশে এমন পরিস্থিতিতে এই নতুন করে ধর্ষণের ঘটনা নিয়ে উদ্বেগ আশঙ্কা থেকেই যাচ্ছে।

এদিকে, গুরুগ্রামের এমন ঘটনা রবিবার রাতে ঘটানর আগে আরও একটি ধর্ষণের রিপোর্ট রবিবার সকালে পেয়েছে পুলিশ। সেখানে দেখা গিয়েছে, গুরুগ্রামের ৪৫ ফেজে আরও একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। সেখান এক ১৬ বছরের তরুণীর গণধর্ষণ হয় বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+