Haryana: যোগীর পথে হাংটলেন খট্টর, নূহ-য়ে বেআইনি বস্তি গুঁড়িয়ে দিল হরিয়ানা সরকার
অশান্তির আগুন এখনও থামেনি। তারই মধ্যে চরম পদক্ষেপ করে বসলেন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। যোগীর পখথে হেঁটেই নূহের কাছে সব অস্থায়ী বস্তিতে বুল্ডোজার চালালেন তিনি। বুল্ডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল একের পর এক অস্থায়ী শিবির।
গত পরশু থেকে অশান্তি ছড়িয়েছে নূহয়ে। তারমধ্যেই এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। হরিয়ানা সরকারের দাবি, এই সব বস্তিতে বেআইনি ভাবে বাংলাদেশ থেকে এসে বসবাস করছিলেন বাসিন্দারা। আগে তাঁরা অসমে আশ্রয় নিয়েছিলেন। সেখান থেকে হরিয়ানায় এসে সরকারের জমিতে বেআইনি ভাবে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছিল তারা।

শুক্রবার মহম্মদপুরে প্রায় ২৫০ এই রকম বেআইনি অস্থায়ী বাড়ি বুল্ডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। গত চার বছর ধরে সরকারি জমি দখল করে বসবাস করছে তারা। এই উচ্ছেদ অভিযান চালানোর সময় অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছিল গোটা এলাকায়। এদিকে পুলিশের অভিযোগ যারা হরিয়ানায় বিশ্বহিন্দু পরিষদের মিছিলে হামলা চালিয়েছিল তারা বহিরাগত। তারা হরিয়ানার কেউ নন।
যদিও আগেই হরিয়ানা সরকার জানিয়ে দিয়েছিল যে উচ্ছেদ অভিযান চালানো হবে। তার মাঝে হিংসা ছড়িয়ে পড়ায় থমকে গিয়েছিল কাজ। কিন্তু দেরিতে হলেও কাজ শেষ করেছে হরিয়ানা সরকার। গত পরশু থেকেই অশান্তি চরম আকার নিয়েছে হরিয়ানায়। শান্তি বজায় রাখতে আজ গুরুগ্রামের কোনও মজসিদের জুম্মার নওয়াজ পড়তে দেওয়া হয়নি।
ইতিমধ্যেই নূহ-র পুলিশ সুপারকে বদলি করা হয়েছে। তাঁর জায়গায় নিয়ে আসা হয়েছে আইপিএস অফিসার নরেন্দ্র বিজারিয়াকে। এখনও পর্যন্ত হরিয়ানার নূহতে হিংসার ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। একাধিক বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত একের পর এক হিংসার ঘটনায় ১৭৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পরিকল্পনা করেই নূহতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications