Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Haryana Election Result 2024: হ্যাটট্রিক গড়ে হরিয়ানায় ইতিহাস, বিজেপির কোন কোন অস্ত্রে কুপোকাত কংগ্রেস?

Haryana Assembly Election Result 2024: তৃতীয়বার হরিয়ানায় সরকার গড়ার পথে বিজেপি (BJP)। এই প্রথম কোনও দল টানা তিনবার এই রাজ্যের ক্ষমতায়। হরিয়ানায় হ্যাটট্রিক করে ইতিহাস গড়ল বিজেপি। ভোটের গণনায় প্রথমে কংগ্রেসের (Congress) পাল্লা ভারী হলেও বেলা বাড়তেই হরিয়ানাকে ছিনিয়ে নিল গেরুয়া শিবির।

৯০ আসনের হরিয়ানা বিধানসভায় বিকেল সাড়ে ৪টে পর্যন্ত ট্রেন্ড অনুযায়ী ৪৯টিতেই এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে ছিল ৩৬টি আসনে। যা থেকে কার্যত স্পষ্ট হয়ে যায়,হরিয়ানায় একক সংখ্যাগরিষ্ঠতা (Majority) পেয়ে ফের ক্ষমতায় আসতে চলেছে বিজেপিই। বুথ ফেরত সমীক্ষাকে (Haryana Exit Poll) কার্যত ভুল প্রমাণিত করে যেন অসম্ভবকে সম্ভব করল বিজেপি।

nayab singh

বিজেপির এই জয়ে সবচেয়ে বড় ফ্যাক্টর হরিয়ানার জাঠ সম্প্রদায়ের (JAT community)। লোকসভা ভোটের নিরিখে জাঠ অধ্যুষিত ৩৬টি আসনের মধ্যে ২৭টি বিধানসভা আসনেই এগিয়ে ছিল কংগ্রেস। কিন্তু মোড় ঘুরে গেল বিধানসভা ভোটে। জাঠ অধ্যুষিত এলাকার ১৯টিরও বেশি আসনে এগিয়ে বিজেপিই।

লোকসভার ফল (Loksabha Election 2024) বিবেচনা করে জাঠ এলাকায় জয় নিশ্চিতই ধরে নিয়েছিলেন কংগ্রেসের ভূপিন্দর সিং হুডা (Bhupinder Singh Hooda)। কিন্তু জাঠ নিয়ে এই হিসেব কষাকষি কংগ্রেসকে বিপদে ফেলেছে। এদিকে, জাঠ এলাকায় গ্রামে গঞ্জে গিয়ে বিজেপির প্রচার দলকে হাতেনাতে সুফল এনে দিয়েছে।

বিজেপির ঝুলিতে গিয়েছে দক্ষিণ হরিয়ানার আহিরওয়াল সম্প্রদায়ের (Ahirwal Regions) ভোটও। ২০১৪ ও ২০১৯-এও এই এলাকা থেকে বিপুল সমর্থন পেয়েছিল বিজেপি। বিগত লোকসভাতেও তার নড়চড় হয়নি। অন্যদিকে, গুরগাঁওয়ের শহুরে ভোটাররাও আস্থা রেখেছেন বিজেপির উপরেই।

হরিয়ানায় বিজেপির জয়ে তৃতীয় অন্যতম বড় ফ্যাক্টর মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির (Nayab Singh Saini) নেতৃত্ব। লোকসভা ভোটের ঠিক আগে আগেই হরিয়ানার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান নয়াব সিং সাইনি। তাঁর নেতৃত্বেই হরিয়ানায় আর মজবুত সংগঠনের দিকে ঝাঁপায় বিজেপি।

মনোহরলাল খট্টরকে (Manoharlal Khattar) সরিয়ে সাইনিকে মুখ্যমন্ত্রী পদে বসানো নিয়ে বিজেপির বহু সমালোচনা করেছে কংগ্রেস। বিষয়টিকে খাটো করে দেখার চেষ্টা করেছে কংগ্রেসের হাইকমান্ডও। ভূপিন্দর সিং হুডার উপর অগাধ ভরসা করে ৯০ আসনের ৭২টিতেই হুডার অনুগামীদের প্রার্থী করে কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, কংগ্রেসের এই অতি আত্মবিশ্বাসী মনোভাব বিজেপিকেই সুবিধা করে দিয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+