২০১৯ হরিয়ানা বিধানসভা ভোট ফলাফল: মোদী-সুনামি অব্যাহত! ভোটগ্রহণ শুরু হতেই 'ট্রেন্ড' কী বলছে

৯০ আসনের হরিয়ানা নির্বাচন ঘিরে ফের একবার নিজের শক্তি পরীক্ষার লড়াই ছিল বিজেপির কাছে। অন্যদিকে,

৯০ আসনের হরিয়ানা নির্বাচন ঘিরে ফের একবার নিজের শক্তি পরীক্ষার লড়াই ছিল বিজেপির কাছে। অন্যদিকে, খট্টর সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক ঝড় তুলেও শেষ পর্যন্ত নির্বাচনের ফলাফল গণনার সকালে পিছিয়ে পড়েছে কংগ্রেস।

হরিয়ানাতে মোদী-সুনামি অব্যাহত! ভোটগ্রহণ শুরু হতেই ট্রেন্ড কী বলছে

হরিয়ানায় ভোট গণনা শুরু হতেই 'প্রাথমিক ট্রেন্ড ' যা বলছে তাতে ফের একবার হরিয়ানাতে সরকার গঠনের পথে এগিয়ে চলেছে বিজেপি । হরিয়ানায় বিজেপি সেনাপতি তথা মুখ্যমন্ত্রী মনোহর সিং খট্টর করনাল কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন। বিজেপি-কংগ্রেস ছাড়াও হরিয়ানার মূল লড়াই দুষ্মন্ত সিং চৌতালার জেজেপি র সঙ্গে অভয় সিং চৌতালার আইএনএলডির। প্রসঙ্গত, হরিয়ানার আইএনএলডি থেকে দুষ্মন্তকে ছাঁটাইয়ের পর জেজেপি শক্তি বাড়ানোর মরিয়া লড়াই চালায় হরিয়ানা জুড়ে।

এবারের হরিয়ানা নির্বাচনে পা রেখেই বাজিমাত করেছেন বিজেপি প্রার্থী তথা ক্রীড়া ব্যক্তিত্ব যোগেশ্বর দত্ত ও ববিতা ফোগতরা। গণনার প্রাথমিক ফলাফলে দাদরি থেকে এগিয়ে রয়েছেন ববিতা ফোগত। অন্যদিকে, হরিয়ানার বরোদা থেকে বিপুল ভোটে এগিয়ে রয়েছেন যোগেশ্বের দত্ত। এই নির্বাচনে কংগ্রেসের রণদীপ সিং সুরজেওয়ালা, কিরন চৌধরী, কুলদীপ বিষ্ণোইর দিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+