উত্তরাখণ্ডের সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশ চিনা সেনার
নয়াদিল্লি, ২৭ জুলাই : উত্তরাখণ্ডের চামোলি সীমান্ত দিয়ে চিনা সেনা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত। সংবাদমাধ্যমে এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন তিনি। [দক্ষিণ চিন সাগর নিয়ে এত লড়াই কেন? কী এর প্রেক্ষাপট, জেনে নিন]
এদিন তিনি জানান, বিষটি অত্যন্ত উদ্বেগের। সীমান্ত এলাকা এতদিন শান্তই ছিল। আমরা নজরদারি আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেবে বলেও আশাপ্রকাশ করেছেন রহিশ রাওয়াত। ['চিনের প্রাচীরে ধাক্কা', এনএসজিতে ঢোকার রাস্তা আপাতত বন্ধ ভারতের]

সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ইন্দো-তিবেটান সীমান্ত পুলিশ (আইটিবিপি) গত ১৯ জুলাই, চিনা বাহিনীর অনুপ্রবেশের খবর সংক্রান্ত একটি রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জমা দিয়েছে। [ভারতের মানচিত্র ভুল প্রদর্শন করলে হতে পারে ৭ বছরের জেল, সঙ্গে ১০০ কোটি জরিমানা]
বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, চিনা সেনারা সত্যিই অনুপ্রবেশ করেছে কিনা তা নিয়ে আগে নিশ্চিত হতে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। [চিনে খোঁজ মিলল ১৩০০ বছর পুরনো গাছের]
প্রসঙ্গত, উত্তরাখণ্ডের সঙ্গে চিনের ৩৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। চিনা সেনারা অতীতের কয়েকবছরে বহুবার অনুপ্রবেশের চেষ্টা করেছে। গত জুনে অরুণাচল প্রদেশ সীমান্ত দিয়ে চিনা অনুপ্রবেশের খবর পাওয়া গিয়েছে।
যে সময়ে জাতিসংঘের সভায় এনএসজি ইস্যুতে চিন ভারতের বিরুদ্ধে কড়া মনোভাব নিয়েছে, সেই সময় বেছে বেছে চিনা অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। এরপর ফের এদিন চিনা অনুপ্রবেশের খবর জানালেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications