বুথ ফেরত সমীক্ষাকে বুড়ো আঙুল, হার্দিক যা বললেন তাতে বিপন্ন মোদীরাজ
হার্দিকের মতে, পাতিদাররা এবার গুজরাতের শাসনতন্ত্রে পরিবর্তন দেখতে চায়। আর তার জন্যই পাতিদাররা ভোট দিয়েছে।
বুথ ফেরত সমীক্ষা-কে ঘিরে ক্ষিপ্ত হার্দিক প্যাটেল? এমনটা এখনও প্রকাশ পায়নি। তবে, গুজরাত বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া পাতিদার জনগোষ্ঠীর প্রধান নেতা যে ১৮ ডিসেম্বরের ভার্ডিক্ট ডে-র আগে মচকাতে রাজি নন তা ফের বুঝিয়ে দিয়েছেন।

১৪ ডিসেম্বর অধিকাংশ বুথ ফেরত সমীক্ষাতেই দেখানো হয়েছে গুজরাত ও হিমাচলে গেরুয়া রাজের সম্ভাবনা। কংগ্রেস গুজরাতে তো তখতে বসতেই পারবেন না, সেইসঙ্গে হিমাচলেও তারা ক্ষমতাচূত্য হচ্ছে বলে দেখানো হয়েছে বুথ ফেরত সমীক্ষায়। পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল অবশ্যই বুথ ফেরত সমীক্ষার এমন সব তথ্যে বিচলিত হতে রাজি নন। তাঁর সাফ বক্তব্য কংগ্রেস এবারের গুজরাত নির্বাচনে অন্তত ১০০ থেকে ১০৫টি আসন নিশ্চিতভাবেই পাচ্ছে।
হার্দিকের মতে, পাতিদাররা এবার গুজরাতের শাসনতন্ত্রে পরিবর্তন দেখতে চায়। আর তার জন্যই পাতিদাররা ভোট দিয়েছে। ভোটাধিকার থাকা প্রতিটি পাতিদার যাতে বুথে গিয়ে ভোট দিয়ে আসতে পারে তার জন্য 'পাস' আন্দোলনের সঙ্গে জড়িতরা প্রবলভাবে উদ্যোগী ছিল। হার্দিকের অভিযোগ, পাতিদারদের উপরে যেভাবে গুজরাত সরকার বুলডোজার চালিয়েছে তা বিরুদ্ধে গর্জে ওঠার ভোট এটা। প্যাটেল সম্প্রদায়ের নেতৃত্বে হওয়া পাতিদার আনামাত আন্দোলন সমিতি বা পাস-এর ১৪ জন সদস্য পুলিশি হিংসায় প্রাণ হারিয়েছেন বলেও দাবি করেন হার্দিক। এই ১৪ জনের জীবন কোনওভাবেই পাতিদাররা ব্যর্থ হতে দেবে না বলে সাফ জানান তিনি।
হার্দিকের মতে, গুজরাতে প্রথম দফার ভোটে ৮৯টি আসনের মধ্যে কংগ্রেসের ঝুলিতে কম করেও ৫২ থেকে ৫৫টি আসন থাকছে। দ্বিতীয় দফার ভোটে ৯৩টি আসনের মধ্যে অন্তত ৪৫ টি আসন কংগ্রেস পাচ্ছে বলেও দাবি করেছেন হার্দিক।
গুজরাটের মোট ভোটব্যাঙ্কের ১৪ শতাংশ পাতিদার জনগোষ্ঠীর। গুজরাতে বিজেপি-র যে বাড়-বাড়ন্ত তা এই পাতিদারদের ভোটব্যাঙ্ককে কাজে লাগিয়েই। এমনকী, গোধরা হিংসায় এই পাতিদারদের সঙ্গে পেয়েছিল বিজেপি। কিন্তু, সেই পাতিদাররা এখন বিজেপি থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
আহমেদাবাদ এবং মেহসানায় পাতিদাররাই সংখ্য়াধিক্য। এবারের ভোট ঘিরে এই দুই এলাকায় প্রবল উত্তেজনা রয়েছে। এই সব অঞ্চলে পাতিদার আন্দোলনের সঙ্গে জড়িতরা প্রকাশ্যেই প্রত্যেককে কংগ্রেসের ঝুলিতে তাঁদের ভোট দিতে বলেছে। ভোটগ্রহণকালে কোথাও কোথাও পাতিদার আন্দলোনের সদস্যরা নিজেরাই ভোটারদের সঙ্গে করে বুথে বুথে নিয়ে গিয়েছে।
হার্দিক জানিয়েছেন, আন্দোলনের জন্য ১ বছর ধরে তিনি তাঁর গ্রামেও ফিরতে পারেননি। কিন্তু, ভোটের সময় তিনি নিজের গ্রাম ভিরামগ্রামে ফিরেছেন এবং সেখানে গিয়ে ভোট দিয়েছেন। প্রতিটি পাতিদার যেন এবার গুজরাতে পরিবর্তনের জন্য ভোট দেয় তার জন্যই তিনি উদাহরণ তৈরি করতে চেয়েছেন।
শুধু হার্দিক নন পাতিদার আন্দোলনের প্রতিটি মানুষ এখনও ১৮ ডিসেম্বরের ভার্ডিক্ট ডে-র দিকেই তাকিয়ে। বুথ ফেরত সমীক্ষায় যত ভাবেই বিজেপি-কে এগিয়ে রাখা হোক না কেন তা তারা মানতে রাজি নন। তাঁদের সকলেরই একটা কথা গুজরাতে এই পরিবর্তনের জন্য প্রতিটি পাতিদার মুখিয়ে আছে। গত কয়েক বছর ধরে গুজরাতের বিজেপি সরকার এবং তাদের পুলিশবাহিনীর অত্যাচার এবং খুনে মেজাজের বিরুদ্ধে গর্জে উঠেছে। এখন ইভিএম-এ সেই গর্জে ওঠার সময়। পাতিদার এই সুযোগ হাতছাড়া করবে না বলেই হার্দিকদের বিশ্বাস।
তাই, বুথ ফেরত সমীক্ষা নয় হার্দিকের কাছে এখন বড় বেশি বিশ্বাসের জায়গা পাতিদাররা। কারণ, এই মানুষগুলির বিশ্বাসকে সম্বল করেই গুজরাতে নয়া প্রজন্মের নেতা হিসাবে উত্থান হয়েছে হার্দিক প্যাটেলের। নিজের জীবনকে বাজি রেখে পাতিদারদের আন্দোলনের মুখ হয়েছেন হার্দিক। সুতরাং, তাঁর বিশ্বাসকে কোনও পাতিদার ভাঙবে না বলেই আশা করেন তিনি।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications