Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Happy New Year 2024: নতুন বছরে দেশবাসীকে বিশেষ বার্তা মোদীর! শুভেচ্ছা বার্তা রাহুল থেকে মমতার

Happy New Year 2024: শুরু হয়েছে নতুন বছর। এদিন সকালেই দেশবাসী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আরও অনেকে।

নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোস্ট করে বলেছেন, সকলকে ২০২৪ সালের শুভেচ্ছা। এই বছরটি সবার জন্য সমৃদ্ধি, শান্তি ও অপূর্ব স্বাস্থ্য বয়ে আনুক।

নতুন বছরে দেশবাসীকে বিশেষ বার্তা মোদীর

কংগ্রেস নেতা তথা ওয়ানাডের সাংসদ রাহুল গান্ধী নববর্ষ উপলক্ষে বিশেষ বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, নতুন বছর আপনাদের সবার জীবনে সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক এবং ভারতে ন্যায় ও ভালবাসার বার্তা বয়ে আনুক।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে দেশবাসী ও কংগ্রেস কর্মীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে তিনি তিনি বলেছেন, এই নববর্ষে তিনি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। ২০২৪ সালটি এমন একটি বছর হওয়া উচিত যা আবারও দরিদ্র ও প্রান্তিক জনগণকে আশা ও শক্তি ফিরিয়ে দেয়। এয়া গুরুত্বপূর্ণ যে আমরা প্রতিটি নাগরিকের অধিকারের জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই করি এবং সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করি।
আমাদের সংবিধান ও গণতন্ত্র রক্ষা করা পবিত্র কর্তব্য। সব শেষে আবারও তিনি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি নতুন বছরে ভাল স্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি ও সাফল্য কামনা করেছেন।

এই দিনটি আবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবস সম্পর্কে বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেসের পথ চলা শুরু হয়েছিল। তিনি আরও লিখেছেন, আজও দলের প্রতিটি কর্মী সমর্থক নির্দিষ্ট লক্ষ্যে অবিচল রয়েছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+