নতুন মাইলফলক! ভারতে তৈরি হবে 'এইচ ১২৫' হেলিকপ্টার, উড়বে এভারেস্ট সমান উচ্চতায়! ঘোষণা মোদী-ম্যাক্রোঁর
ভারতের মাটিতেই এ বার চূড়ান্ত সংযোজন (ফাইনাল অ্যাসেম্বলি) হবে বিখ্যাত এয়ারবাস এইচ ১২৫ (Airbus H125) হেলিকপ্টারের। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যৌথ ভাবে কর্নাটকের ভেমাগালে এই কারখানার উদ্বোধন করেছেন। প্রকল্পটি গড়ে উঠছে এয়ারবাস হেলিকপ্টারস এবং টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (Tata Advanced Systems Limited)-এর যৌথ উদ্যোগে।

'এইচ ১২৫' ২০০৫ সালের ১৪ মে পরীক্ষামূলক ভাবে মাউন্ট এভারেস্টের চূড়ায় অবতরণ করে রেকর্ড গড়েছিল। এক পাইলট এবং ছয় জন যাত্রী নিয়ে উড়তে সক্ষম হয়েছিল এই হেলিকপ্টারটি। যা ঘণ্টায় ২৫২ কিমি গতিতে সবচেয়ে বেশি ৪ ঘণ্টা ২৭ মিনিট আকাশে থাকতে পারে। প্রায় ৬৬২ কিমি পথ একবারে পাড়ি দিতে পারে।
আসা করা হচ্ছে যে, ২০২৭ সালের শুরুতে প্রথম হেলিকপ্টার কারখানা থেকে বেরোবে বলে। শুরুতে বছরে ১০টি তৈরি হলেও আগামী ২০ বছরের মধ্যে ভারতে অন্তত ৫০০টি 'এইচ ১২৫' তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। বাণিজ্যিক ব্যবহারের সাথে সাথে সেনার জন্য উন্নত সংস্করণ 'এইচ ১২৫এম' তৈরি করার পরিকল্পনাও রয়েছে।
এ দিন আরও একটি চুক্তিতে ফরাসি সংস্থা এক্সোট্রেল (Exotrail) ভারতের ধ্রুব স্পেস (Dhruva Space), এক্সডিলিঙ্ক্স ল্যাব্স (XDLINX Labs), পিক্সেল (Pixxel)-কে প্রপালশন সিস্টেম দেবে। সেইসঙ্গে দাসো অ্যাভিয়েশনের (Dassault Aviation)-এর রাফাল যুদ্ধবিমান এবং সাবমেরিন চুক্তি নিয়েও ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত পাওয়া গিয়েছে।
সমস্তটা মিলিয়ে, আকাশ এবং মহাকাশ ক্ষেত্রে ভারত এবং ফ্রান্স সহযোগিতায় বড়সড় গতি এল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications