গুরু রবিদাসের জন্মদিন, তাই পাঞ্জাবে ভোট স্থগিত করা নিয়ে EC-র বৈঠক
গুরু রবিদাসের জন্মদিন, তাই পাঞ্জাবে ভোট স্থগিত করা নিয়ে EC-র বৈঠক
মানুষের আস্থার কাছে বড় বড় নিয়ম পরিবর্তন হয়েছে, নির্বাচনও বোধহয় তার বাইরে৷ সম্প্রতি পাঞ্জাবে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আস্থাকে গুরুত্ব দিতে গেলে বদলাতে হয় খোদ বিধানসভা নির্বাচনের দিন। শুনতে অদ্ভুত হলেও এবার ঠিক এ বিষয়েই সিদ্ধান্ত নিতেই পাঞ্জাবে বৈঠকে বসতে চলছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সূত্রে এএনআইকে জানানো হয়েছে যে ১৬ ফেব্রুয়ারী গুরু রবিদাস জয়ন্তীর কারণে রাজ্য (পাঞ্জাবে) বিধানসভা নির্বাচন স্থগিত করার অনুরোধগুলি খতিয়ে দেখতেই সোমবার বৈঠকে বসছে EC, ১৬ ফেব্রুয়ারি পাঞ্জাব থেকে বিপুল সংখ্যক এসসি সম্প্রদায়ের মানুষরা ১৪ থেকে 16 ফেব্রুয়ারির মধ্যে উত্তর প্রদেশের বারানসি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পাঞ্জাবের জনসংখ্যার প্রায় ৩২ শতাংশ তফসিলি জাতি সম্প্রদায়ের মানুষ রয়েছেন৷ তাই বড় অংশের ভোটার ভোট নসও দিতে পারেন এই আশঙ্কা রয়েই যায়৷ সে কারণেই মূলত পাঞ্জাবে নির্বাচন স্থগিত করার ভাবনা আসছে৷
প্রসঙ্গত এবারের বিধানসভা নির্বাচনের আগে পাঞ্জাবে একের পর এক চমকপ্রদ ঘটনা ঘটছে৷ কিছুদিন আগেই পাঞ্জাবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পদ থেকে ইস্তফা দিয়েই খান্ত হননি সঙ্গে কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করে সিধুর নেতৃত্বাধিন কংগ্রেসকে নাস্তানাবুদ করার হুমকি দিয়ে রেখেছেন৷ পাঞ্জাব বিধানসভায় বিজেপি, অমরিন্দরের দল এবং আকালি জোট বেঁধেছে৷ অন্যদিকে সিধু কংগ্রেসের রাজ্য প্রধান হলেও মুখ্যমন্ত্রী চান্নির সঙ্গে তাঁর সম্পর্ক খুব একটা মধূর নয় বলেই জানা গিয়েছে৷ অন্যদিকে শেষ কয়েক বছরে পাঞ্জাবে শক্ত মাটি তৈরির কাছাকাছি রয়েছে আম আদমি পার্টি। এসবের মাঝেই পাঞ্জাব নির্বাচনে এবার টানটান উত্তেজনা রয়েছে৷ তাই আজকে নির্বাচন কমিশনের এই বৈঠকের দিয়ে চোখ থাকছে অনেকেরই৷












Click it and Unblock the Notifications