জম্মু-কাশ্মীরের ত্রালে চলছে সেনা-জঙ্গি সংঘর্ষ
ফের কাশ্মীরে সেনা জঙ্গি গুলির লড়াই। পুলওয়ামার ত্রালে রবিবার সকাল থেকেই শুরু হয়েছে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই।
ফের কাশ্মীরে সেনা জঙ্গি গুলির লড়াই। পুলওয়ামার ত্রালে রবিবার সকাল থেকেই শুরু হয়েছে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই। লুকিয়ে থাকা জঙ্গিদের সন্ধানে সেনাবাহিনী তল্লাশি শুরু করলে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা প্রতিরোধ গড়তে গুলি চালায় বাহিনী। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে ভারত-পাক সীমান্তের পুঞ্চ জেলার দেগওয়ার সেক্টরে পাক সীমান্ত থেকে গুলি বর্ষণ শুরু হয়েছে। বিনা প্ররোচনাতেই পাক সেনা গুলি চালাতে শুরু করে বলে খবর। সকাল সাড়ে নটা থেকেই মর্টার শেল ছুড়তে শুরু করে পাক সেনা। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও।
কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই পাকিস্তান জঙ্গি হামলা চালানোর জন্য মদত দিচ্ছে। কিন্তু সেনাবাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তার কারণে কোনওভাবেই কাশ্মীরে অনুপ্রবেশ করতে পারছে না পাক সেনা। যার জন্য সীমান্তের ওপার থেকে মাঝে মধ্যেই গুলি বর্ষণ করছে পাকিস্তান।












Click it and Unblock the Notifications