গুজরাতে বিজেপির জয়ের ধারা অব্যাহত, একের পর এক পুরসভায় এগিয়ে গেরুয়া শিবির

একের পর এক পুর কর্পোরেশনে (municipal corporation) জয়ের পর এবার গুজরাতের ৮১ টি পুরসভার নির্বাচনে অধিকাংশতে এগিয়ে রয়েছে বিজেপি (bjp)। রবিবার ভোটের পর সোমবার সকালে গণনার কাজ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি নিকটত

একের পর এক পুর কর্পোরেশনে (municipal corporation) জয়ের পর এবার গুজরাতের ৮১ টি পুরসভার নির্বাচনে অধিকাংশতে এগিয়ে রয়েছে বিজেপি (bjp)। রবিবার ভোটের পর সোমবার সকালে গণনার কাজ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের (congress) থেকে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে। জেলা পঞ্চায়েত এবং তালুকা পঞ্চায়েতের নির্বাচনেও এগিয়ে রয়েছে গেরুয়া শিবির।

৮১ টির মধ্যে ৫৪ টিতে এগিয়ে বিজেপি

৮১ টির মধ্যে ৫৪ টিতে এগিয়ে বিজেপি

ভোটগণনা শুরু হওয়ার পর থেকে যে ফলাফল পাওয়া গিয়েছে, তাতে সেখানকার নির্বাচন হওয়া ৮১ টি পুরসভার মধ্যে ৫৪ টিতে এগিয়ে রয়েছে বিজেপি। এছাড়াও কংগ্রেস দুটিতে এবং অরবিন্দ কেজরিওয়ালের আঈপ একটিতে এগিয়ে রয়েছে।

পঞ্চায়েতেও এগিয়ে রয়েছে বিজেপি

পঞ্চায়েতেও এগিয়ে রয়েছে বিজেপি

৩১ টি জেলা পঞ্চায়েতের মধ্যে বিজেপি এগিয়ে রয়েছে ১২ টিতে। তালুকা পঞ্চায়েতের ২৩১ টির মধ্যে বিজেপি ৫১ টিতে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে সাতটিতে। ৮,৪৭৪ টি আসনের মধ্যে নির্বাচন হয় ৮২৩৫ টিতে। বাকিগুলিতে জয় এসেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

গত সপ্তাহে পুর কর্পোরেশনের নির্বাচনে জয়

গত সপ্তাহে পুর কর্পোরেশনের নির্বাচনে জয়

গত সপ্তাহে বিজেপি আহমেদাবাদ, সুরাত, রাজকোট, বদোদরা, ভাবনগর, জামনগরে পুর কর্পোরেশন নির্বাচনে জয়ী হয়েছে। সেখানকার ৫৭৬ টি আশনের মধ্যে গেরুয়া শিবির জয়ী হয়েছে স৪৮৩ টি আসনে। অন্যদিকে কেজরিওয়ালের আপ সুরাতের ২৭ টি আসনে জয়ী হয়েছে। তবে কংগ্রেস এইসব শহরে কোনও আসনে জয়ী হতে পারেনি। এই সাফল্যে উৎসাহিত আপ ২০২২-এ গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছে।

২০২২-র নির্বাচনের আগে বিজেপির জয়ও তাৎপর্যপূর্ণ

২০২২-র নির্বাচনের আগে বিজেপির জয়ও তাৎপর্যপূর্ণ

সাম্প্রতিক সময়ে বিজেপির এই জয় যথেষ্টই তাৎপর্যপূর্ণ। কেননা সামনের বছরেই মোদী রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই পরিস্থিতিতে আপ কিছুটা প্রতিদ্বন্দ্বিতায় এগোতে পারলেও, কংগ্রেস কিংবা মিম কার্যত ব্যর্থই বলা যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+