নির্বাচনের আগেই ধাক্কা গুজরাত কংগ্রেসে, এই কারণে দল ছাড়লেন প্রভাবশালী নেত্রী

দল ছাড়লেন গুজরাত কংগ্রেসের মুখপত্র রেখাবেন চৌধুরী। দলের প্রাথমিক সদস্যপদ-সহ সবপদ ত্যাগ করার কথা জানিয়েছেন রেখাবেন। সূত্রের খবর আসন্ন বিধানসভা নির্বাচনে টিকিট বিলি নিয়ে মতান্তরের জেরেই এই ইস্তফা।

দলের প্রার্থী তালিকা ঘোষণার পর দল ছাড়ার 'রোগ' কংগ্রেসের শুধু একার নয়। একই ঘটনা ঘটেছে বিজেপিতেও। গত সপ্তাহে বিজেপি নেতা এবং প্রাক্তন সাংসদ কাঞ্জিভাই প্যাটেল এবং তাঁর ছেলে সুনীল প্যাটেল দল ছাড়ার কথা জানান।

টিকিট বিলি নিয়ে মতবিরোধের জেরে প্রথম পর্যায়ের ভোটের জন্য মনোনয়নপত্র পেশের শেষ দিনে বাবা-ছেলে ইস্তফা দেন।

গুজরাতের প্রতিদ্বন্দ্বী দুইদলই তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে চলেছে। কংগ্রেস এখনও পর্যন্ত ১৮২ টি আসনের মধ্যে ১৬৬ জনের নাম ঘোষণা করেছে। অন্যদিকে বিজেপি এখনও পর্যন্ত ১৪৮ জনের নাম ঘোষণা করেছে।

এইবারের ভোটে কংগ্রেস ও বিজেপির মধ্যে কড়া লড়াই হচ্ছে। গতবারের থেকে অনেক ভাল ফল করার ব্যাপারে আশাবাদী কংগ্রেস। ভোটের শতাংশ কিংবা আসন সংখ্যা, দুই দিক থেকেই তাঁরা ভাল ফল করবে বলে আশাবাদী রাজ্য কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে, বিজেপির কাছে বিষয়টি সম্মানের লড়াই-এ পরিণত হয়েছে।

দুদফায় এবার গুজরাতের বিধানসভা নির্বাচন হচ্ছে। ৯ ডিসেম্বর ৮৯ আসনে নির্বাচন এবং ১৪ ডিসেম্বর নির্বাচন ৯৩টি আসনে। ভোটগণনা ১৮ ডিসেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+