রাজ্যসভা ভোটের আগে গুজরাতে ফের কংগ্রেসে ভাঙন, বিধায়ক পদ থেকে ইস্তফা ব্রিজেশ মেরজার
রাজ্যসভা ভোটের আগে গুজরাতে ফের কংগ্রেসে ভাঙন, বিধায়ক পদ থেকে ইস্তফা ব্রিজেশ মেরজার
গুজরাতে রাজ্য সভা ভোটের ঠিক আগেই বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন কংগ্রেস বিধায়ক ব্রিজেশ মেরজা। বিধানসভার স্পিকার রাজেন্দ্র ত্রিবেদীর কাছে তিনি ইস্তফা পত্র দেন। সেটি গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে গত তিন দিনে িতন জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করলেন।

কংগ্রেসে ভাঙন গুজরােত
সানেই রাজ্যসভার ভোট তার আগে বিপন্ন গুজরাত কংগ্রেস। তিন দিনে পর পর তিন জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছে। শুক্রবার পদত্যাগ করেন কংগ্রেস বিধায়ক ব্রিজেশ মেরজা। এর আগে ২ জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করেছেন। ব্রিজেশ মোরবি কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে এসেছিলেন। বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার আগে দলের সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন ব্রিজেশ। এই নিয়ে গত মার্চ মাস থেকে ৮ জন কংগ্রেস বিধায়ক পদত্যাগ করলেন।

সুগম হল বিজেপির পথ
রাজ্যসভা ভোটের আগে বিজেপি ফের বিধায়ক কেনা বেচার রাজনীতি শুরু করছে বলে অভিযোগ করা হচ্ছে। কারণ পর পর আটজন কংগ্রেস বিধায়ক না হলে পদত্যাগ করতেন না। এরা সকলেই বিজেপিতে যোগ দেবেন বলে অনুমান করা হচ্ছে। তাহলে রাজ্য সভা ভোটে বিেজপির জয় সুনিশ্চিত বলে মনে করা হচ্ছে।

দল ভাঙানোর রাজনীতি
দল ভাঙানোর রাজনীতি এই প্রথম নয়। এর আগেও মধ্য প্রদেশ এবং কর্নাটকে একই ভাবে দল ভাঙিয়ে সরকার ফেলেছে বিজেপি। কর্নাটকে কংগ্রেস-জেডিএস জোট সরকারে ভাঙন ধরিয়ে ক্ষমতায় ফিরেছেন ইয়েদুরাপ্পারা। অন্যদিকে আবার মধ্য প্রদেশে কংগ্রেস সরকারে ভাঙন ধরিয়ে ক্ষমতায় ফিরেছে বিজেপি।

রাজ্যসভার ভোট নিয়ে চাপ
রাজ্যসভার ভোট নিয়ে চাপে রয়েছে বিজেপি। কারণ এবারে রাজ্য সভায় বিজেপির আসন সংখ্যা অনেকটাই কম। রাজ্যসভায় দলে ভারি হতে না পারলে একাধিক বিল পােসর ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হবে মোদী সরকারকে। সেকারণেই রাজ্যসভার আসন সুনিশ্চিত করার ছক তৈরি করে ফেলেছেন অমিত শাহরা।












Click it and Unblock the Notifications