Gujarat Election Results 2022: নরেন্দ্রকে টপকে ভূপেন্দ্রর রেকর্ড ১৫৬! গুজরাতে কতটা মিলল এগজিট পোল?

গুজরাত বিধানসভা নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণে উঠে এলো রেকর্ড ভাঙার কথা। দিল্লিতে বিজেপির সদর দফতরে দাঁড়িয়ে এদিন সন্ধ্যায় নরেন্দ্র মোদী বলেছেন, তিনি মনেপ্রাণে চাইছিলেন যাতে নরেন্দ্র (মোদী)-র রেকর্ড ভূপেন্দ্র (প্যাটেল) ভাঙতে পারেন। সেই লক্ষ্যেই দলকে ফের বিজয়ী করার আহ্বান জানান নিজের রাজ্যের মানুষকে। বিজেপি যে এবারও গুজরাতে সরকার গড়বে, সেটা নিশ্চিতই ছিল। তবে দেড়শো পার হয়ে যাবে তা অনেকেই আঁচ করেননি।

নরেন্দ্রকে টপকে ভূপেন্দ্র রেকর্ড ১৫৬! কতটা মিলল এগজিট পোল?

একনজরে দেখে নেওয়া এগজিট পোলে কোন সমীক্ষা বিজেপির কত আসন জয়ের সম্ভাবনার কথা জানিয়েছিল। আজ তক-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বলেছিল বিজেপি জিততে পারে ১২৯ থেকে ১৫১ আসনে, এবিপি নিউজ- সি ভোটার বিজেপির ১২৮ থেকে ১৪০টি আসন জয়ের আভাস দেয়। ইন্ডিয়া টিভি-ম্যাট্রিজ ১১২ থেকে ১২১, নিউজ ২৪-টুডেজ চাণক্য ১৫০, নিউজ এক্স-জন কি বাত ১১৭ থেকে ১৪০, রিপাবলিক টিভি-পি মার্ক ১২৮ থেকে ১৪৮, টাইমস নাও-ইটিজি ১৩৫ থেকে ১৪৫, টিভি ৯ গুজরাতি ১২৫ থেকে ১৩০ এবং জি নিউজৃ-বার্ক ১১০ থেকে ১২৫ আসনে বিজেপি জিততে পারে বলে জানিয়েছিল বুথফেরত সমীক্ষায়। পোল অব এগজিট পোল অনুযায়ী তাই বিজের সম্ভাব্য আসন সংখ্যা ছিল ১৩২।

পোল অব এগজিট পোলসে কংগ্রেস ও এনসিপি জোট ৩৮, আম আদমি পার্টি ৮ ও অন্যান্যরা ৪টি আসনে জিতবে বলে আভাস মিলেছিল। আজ তক-অ্যাক্সিস মাই ইন্ডিয়া কংগ্রেসের ১৬ থেকে ৩০ ও নিউজ ২৪-টুডেজ চাণক্য কংগ্রেসের ১৯টি আসন জয়ের আভাস দিয়েছিল। ফলাফল ঘোষণার পর দেখা যাচ্ছে এই দুটি সমীক্ষাই কংগ্রেসের ১৭টি আসনের কাছাকাছি রয়েছে। টাইমস নাও-ইটিজি জানিয়েছিল কংগ্রেস ২৪ থেকে ৩৪টি আসনে জিততে পারে। বাকিরা সকলেই কংগ্রেসের আসন সংখ্যা ৩০-এর উপর থাকার আভাস দেয়।টিভি ৯ গুজরাতি বুথফেরত সমীক্ষায় জানিয়েছিল, আপ গুজরাতে পেতে পারে ৩ থেকে ৫টি আসন। জি নিউজ-বার্ক দিয়েছিল ১ থেকে ৫টি আসন। অরবিন্দ কেজরিওয়ালের দল থেমেছে পাঁচে। ইন্ডিয়া টিভি ম্যাট্রিজ বলেছিল আপ গুজরাতে পেতে ৪ থেকে ৭টি আসন।

গুজরাত বিধানসভা নির্বাচনের ফলাফল যা দাঁড়াল তা হচ্ছে- বিজেপির আসন এক লাফে বেড়ে হলো ১৫৬। ২০০২ সালে ১২৭ আসনের রেকর্ড ভেঙে তা এগিয়ে গেল অনেকটাই। কংগ্রেস ১৭টি, আম আদমি পার্টি ৫টি, নির্দল তিনটি ও সমাজবাদী পার্টি একটি আসনে জয়লাভ করেছে। বিজেপি পেয়েছে ৫৩ শতাংশের কাছাকাছি ভোট। কংগ্রেস ২৭ শতাংশের কিছুটা বেশি। আম আদমি পার্টি পেয়েছে প্রায় ১৩ শতাংশ ভোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+