বিগত ভোটে দ্বিতীয় দফার আসনগুলিতে কেমন হয়েছে ফলাফল, কী বলছে পরিসংখ্যান
এই ৯৩টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল ৩৯টি আসন। বিজেপি পায় ৫২টি। আর প্রথম ৮৯টি আসনের মধ্যে কংগ্রেস পায় মাত্র ২২টি আর বিজেপি ৬৩টি।
গুজরাতে দ্বিতীয় দফার নির্বাচনে ৯৩টি আসনে ভোটগ্রহণ চলছে। এই আসনগুলিতে ২০১২ সালে কংগ্রেস কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপিকে। প্রথম দফার আসনগুলিতে কংগ্রেস অনেকটা পিছিয়ে ছিল। তবে দ্বিতীয় দফায় বেশ এগিয়ে রয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই ৯৩টি আসনের মধ্যে কংগ্রেস জিতেছিল ৩৯টি আসন। বিজেপি পায় ৫২টি। আর প্রথম ৮৯টি আসনের মধ্যে কংগ্রেস পায় মাত্র ২২টি আর বিজেপি ৬৩টি।
মধ্য গুজরাতে বিশেষ করে কংগ্রেস একেবারে কাছাকাছি রয়েছে বিজেপির। বিজেপি ২০টি জিতলে কংগ্রেস ১৮টি জেতার অবস্থায় রয়েছে। তবে জেতার মার্জিন বিচার করলে বিজেপি কংগ্রেসের চেয়ে শতযোজন এগিয়ে রয়েছে।
মধ্য গুজরাতে মোট সাতটি জেলা রয়েছে। ভদোদরা, আনন্দ, খেড়া, পাঁচমহল, দাহোদ, ছোটা উদয়পুর ও মাহীসাগর। এখানকার ৪০টি আসনে জেতার গড় মার্জিন হল ১৯, ৯৪৬ ভোট। বিজেপি ২০টি আসন পেয়েছে গড়ে ২৫, ১৫৪টির বেশি ভোটে জয়লাভ করে। এদিকে কংগ্রেসের গড় জয় ১৫, ১৬৯টি ভোট পেয়ে।

উত্তর গুজরাতে যেমন বিজেপি এগিয়ে রয়েছে। ২০১২ সালে ৫৩টি আসনে গড়ে ২৬, ০১৫টির বেশি ভোটে প্রার্থীরা জয়লাভ করেছে। তার মধ্যে বিজেপি পেয়েছে ৩২টি আসন। ভোটে জেতার গড় ৩২, ৭৯৫। এদিকে কংগ্রেসের ২১টি আসনে জেতার গড় ১৫, ৬৮৪। এথানেও সাতটি জেলা রয়েছে। আহমেদাবাদ, আরাবল্লী, বানসকাঁথা, গান্ধীনগর, পাতান, মাহসেনা ও সবরকাঁথা।
সৌরাষ্ট্র, যে অঞ্চলে বিজেপির বিরুদ্ধে বড় আন্দোলন করেছে পাতিদাররা সেখানে ৪৮টি আসনে জেতার গড় মার্জিন ১৪, ৫৮০টি ভোট। বিজেপি ২০১২ সালে জিতেছে ৩০টি আসন। গড় জেতার মার্জিন ১৭, ৮০১ ভোট। অন্যদিকে কংগ্রেসের জেতার মার্জিন ৭, ৮৭৯টি ভোট। পেয়েছে ১৫টি আসন। এখানে রয়েছে ১১টি অঞ্চল - সুরেন্দ্রনগর, জামনগর, পোরবন্দর, জুনাগড়, গির সোমনাথ, ভাবনগর, মোরবি, দেবভূমি দ্বারকা, বোতাড়, রাজকোট ও আমরেলি।
কচ্ছের ৬টি আসনে বিজেপি জিতেছে ৫টিতে। জেতার গড় ১০, ৫৪৭টি ভোট। এদিকে একটি আসনে কংগ্রেসের জেতার গড় ৭, ৬১৩টি ভোটে।












Click it and Unblock the Notifications