জিএসটি কাউন্সিলের বৈঠকে আজ একাধিক ইস্যুতে ঝড় ওঠার সম্ভাবনা! ফোকাসে কোন ইস্যু

জিএসটি কাউন্সিলের বৈঠকে আজ একাধিক ইস্যুতে ঝড় ওঠার সম্ভাবনা! ফোকাসে কোন ইস্যু

রাজ্যগুলির সঙ্গে জিএসটি নিয়ে ক্ষতিপূরণের বিষয়টির প্রসঙ্গে বড়সড় বিরোধিতার রাস্তায় কেন্দ্র ইতিমধ্যেই নেমেছে। তার ওপর এদিন ৫ অক্টোবর জিএসটি কাউন্সিলের বৈঠক রয়েছে। আর সেই বৈঠকে এই ক্ষতিপূরণের বিষয়টি তুমুলভাবে ঝড় তুলতে পারে বলে খবর।

কী পরিস্থিতি জিএসটি নিয়ে ?

কী পরিস্থিতি জিএসটি নিয়ে ?

অর্থমন্ত্রকের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে, কোভিড পরিস্থিতিতে দুটি 'বরোইং অপশান' এর মাধ্যমে এই সমস্যা রাজ্যগুলিকে কাটিয়ে তুলতে হবে। অন্যদিকে, ক্যাগের রিপোর্ট ঘিরে জিএসটি নিয়ে বিস্তারিত তথ্য় ঘিরেও বিপুল বিতর্ক তৈরি হয়েছে। এমন অবস্থায় ২১ টি রাজ্য 'বরোইং' এর রাস্তায় হাঁটছে। যেখানে দেশে ৯৭০০০ কোটি টাকার কমতি রয়েছে জিএসটিতে। এমন রাজ্যগুলির বেশির ভাগই বিজেপি শাসিত।

রাজ্যগুলির অবস্থা

রাজ্যগুলির অবস্থা

এদিকে, বিজেপি শাসিত বা বিজেপিকে পরোক্ষে সমর্থনকারী দল শাসিত রাজ্যগুলি কেন্দ্রের প্রস্তাবের পক্ষে সায় দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, কেরল, দিল্লি, রাজস্থান, পাঞ্জাবের মতো রাজ্যগুলি এখনও কেন্দ্রের প্রস্তাব নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি।

বিহারের দাবি

বিহারের দাবি

এদিকে, ভোটের মুখে থাকা বিহার জিএসটি নিয়ে বহুদিন ধরে সরব রয়েছে। সেখানে বিজেপির জোট সরকার থাকলেও, তারা কোভিড পরিস্থিতিতে ২ লাখ কোটি টাকার আগের ক্ষতিপূরণের অংশ নিয়ে সরব রয়েছে। সেই অংশের টাকার মিটমাট চাইছে তারা।

 ক্ষতিপূরণের আশা

ক্ষতিপূরণের আশা

এদিকে খবর যে সমস্ত রাজ্যগুলি জিএসটি ক্ষতিপূরণ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেনি ৫ অক্টোবরের মধ্যে, তাদের ২০২২ পর্যন্ত ক্ষতিপূরণের প্রাপ্য টাকা পেতে দেরি হতে পারে। তবে সেক্ষেত্রে শুল্ক আদায়ের সময়সীমা নিয়ে অনেক প্রশ্ন থেকে যেতে পারে।

 রাজস্বে ঘাটতি

রাজস্বে ঘাটতি

এখনও পর্যন্ত দেখা গিয়েছে জিএসটি রাজস্বে সমস্ত রাজ্যকে ধরে মোট ২.৩৫ লাখ কোটি টাকার কমতি রয়েছে। এর থেকে ৯৭ হাজার কোটি টাকা জিএসটি লাগুর ক্ষেত্রে ও বাকি ১.৩৮ লাখ কোটি টাকা কোভিডের জেরে কমতিতে যুক্ত হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+