Maha Kumbh Amrit Snan: বসন্ত পঞ্চমীতে মহাকুম্ভে কোটি কোটি পুণ্যার্থীর সমাগম, অমৃত স্নানের পরবর্তী তারিখ কবে?
Maha Kumbh Amrit Snan: মৌনী অমাবস্যার পর বসন্ত পঞ্চমীর (Vasant Panchami) পুণ্য তিথিতে সোমবার মহাকুম্ভে অমৃত স্নান সারলেন লক্ষ লক্ষ পুণ্যার্থী। সোমবার সকাল থেকেই কাতারে কাতারে সাধু সন্তদের আখাড়া একে একে পুণ্যস্নান সারে। এর আগে পদপিষ্টের ঘটনা থেকে শিক্ষা নিয়ে বসন্ত পঞ্চমীতে সঙ্গমস্থলে আরও জোরদার নিরাপত্তার বন্দোবস্ত করেছে যোগীর প্রশাসন।
প্রয়াগরাজে 'জিরো এরর' অর্থাৎ নির্বিঘ্নভাবে সবটা সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। যেকোনওরকম অপ্রীতিকর অবস্থা এড়াতে সোমবার পদে পদে মুখ্যমন্ত্রীর সেই নির্দেশিকা মেনে চলছেন প্রশাসনের প্রত্যেকে। এদিন মহামণ্ডলেশ্বরের নেতৃত্বে ত্রিবেণী সঙ্গমের (Triveni Sangam) দিকে শোভাযাত্রা করে এগোয় বিভিন্ন আখাড়া। ভোর পাঁচটা নাগাদ অমৃত স্নান সারেন তারা।

নিয়ম মেনে গঙ্গা, যমুনা ও পুরাণে বর্ণিত অন্তঃসলিলা সরস্বতী নদীর সঙ্গমস্থলে পরপর স্নান সারেন আখাড়ার তিনটি শ্রেণী- সন্ন্যাসী, বৈরাগী ও উদাসীন। বসন্ত পঞ্চমীর পুণ্যতিথিতে পুণ্যার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "বসন্ত পঞ্চমীর পুণ্য তিথিতে মহাকুম্ভে অমৃত স্নানে অংশগ্রহণকারী সকল সাধুসন্ত, ধর্মীয় গুরু, আখাড়া, কল্পবশিশ ও পুণ্যার্থীদের আন্তরিক শুভেচ্ছা।"
শুরুর দিন থেকে এখনও পর্যন্ত ৩৩ কোটিরও বেশি পুণ্যার্থী (Devotees) পুণ্য স্নান (Holy Bath) সেরেছেন মহাকুম্ভের পবিত্র ত্রিবেণী সঙ্গমে। শুধু সোমবার বসন্ত পঞ্চমীর দিনই পুণ্যার্থীর সংখ্যা ৫ কোটি ছাড়িয়ে যাবে বলে অনুমান সরকারের। মসৃণভাবে যাতে মেলা সম্পন্ন হয়, সেকারণে বরিষ্ঠ ২ জন আইএএস পদমর্যাদার অফিসারকে নিয়োগ করেছে উত্তরপ্রদেশ সরকার।
২০১৯ সালের অর্ধকুম্ভ মেলা সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছিল। সেবারেও দায়িত্বে ছিলেন আশিস গোয়ল ও ভানুচন্দ্র গোস্বামী নামে ওই দুই IAS অফিসার। মেলায় ভিড়ের দিকটি খেয়াল রাখার দায়িত্বে এডিজিপি ভানু ভাস্কর। এদিকে পদপিষ্টের ঘটনায় শনিবার প্রয়াগরাজে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রথমবার পরিদর্শনে যান। হাসপাতালে আহতদেরও দেখতে যান তিনি। এরপর পর্যালোচনা বৈঠকে মেলার বাকি দিনগুলি নির্বিঘ্নে সম্পন্ন করার নির্দেশ দেন যোগী।
প্রসঙ্গত, সোমবার বসন্ত পঞ্চমীর পর আর দুটি তারিখ রয়েছে অমৃত স্নানের (Amrit Snan Next Dates)। ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিন রয়েছে পরবর্তী শাহী স্নানের তারিখ। এছাড়া ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রির দিন রয়েছে পরবর্তী শাহি স্নানের তিথি। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই তারিখগুলিতে প্রয়াগরাজের মহাকুম্ভে পবিত্র সঙ্গমে পুণ্যস্নান সারলে সমস্ত পাপ স্খলন হয়ে মোক্ষ বা মুক্তি প্রাপ্ত হয়।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications