বিজেপি ও নীতিশ কুমারের বিরুদ্ধে লড়তে বিহারে তৈরি মহাজোট
বিহারে ইন্ডিয়া জোটের আসন সমঝোতা চূড়ান্ত। আরজেডি, কংগ্রেস ও বামেরা আসন সমঝোতা করে লড়াই করবে বিজেপির বিরুদ্ধে। আরজেডি ২৬ টি আসনে লড়বে। বাকি আসনে লড়াই করবে বাম ও কংগ্রেস।
রাজ্যে ৪০টি লোকসভা আসন আছে। আর সেই লোকসভা কেন্দ্রেগুলিতে লড়াইয়ের জন্য আসন সমঝোতা চলছিল। একাধিক বৈঠক হয়। ২৯ মার্চ এই বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে। মহাজোটের বিষয়ে বার্তাও দেওয়া হয়েছে।

পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বামেরা। নটি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। আর ২৬ টি আসনে লড়াই করবে রাজ্যের প্রধান বিরোধী দল আরজেডি। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার লোকসভা নির্বাচন। ২৮ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। পরের দিনই এই মহাজোটের পক্ষে বার্তা দেওয়া হল।
রাজ্য আরজেডি সদর দফতরে এই ঘোষণাটি হয়। আরজেডি, কংগ্রেস এবং তিনটি বাম দল রাজ্যে মহাজোট গঠন করেছে। প্রবীণ আরজেডি নেতা আবদুল বারী সিদ্দিকী এই ঘোষণা করেন। বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব এদিন উপস্থিত ছিলেন না। যদিও উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেস প্রধান অখিলেশ প্রসাদ সিং।
গত লোকসভা নির্বাচনে, কংগ্রেস নয়টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। একমাত্র কিষাণগঞ্জ আসনে জিতেছিল তারা। এনডিএ বাকি ৩৯ টি আসন জিতেছিল। সেই কারণে এবার আরও বেশি মহাজোটের আসন সমঝোতার দাবি উঠেছিল।
পূর্ণিয়া, ঔরঙ্গাবাদ, গয়া, জামুই, নওয়াদা, সরণ, পাটলিপুত্র, বক্সার, উজ্জিয়ারপুর, জেহানাবাদ, দরভাঙ্গা, বাঙ্কা, আরারিয়া, মুঙ্গের, সীতামারহি, ঝাঁঝাড়পুর, মধুবনি, সিওয়ান, সেওহর, বৈশালীপুর, হাবিউলপুর , বাল্মীকিনগর, পূর্ব চম্পারণ, মধ্যপুরা, গোপালগঞ্জ এই ২৬ টি আসনে আরজেডি লড়াই করবে।
কিশানগঞ্জ, কাটিহার, সমষ্টিপুর, পাটনা সাহেব, সাসারাম, পশ্চিম চম্পারন, মুজাফফরপুর, ভাগলপুর, মহারাজগঞ্জ। এই নটি আসনে কংগ্রেস প্রার্থী দেবে। আর বাকি পাঁচটি আসন, যথাক্রমে ভোজপুর (আরা), নালন্দা, কারাকাত, বেগুসরাই, খাগরিয়ায় লড়বে বামেরা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications