Parliament Monsoon Session: রাজ্যসভায় মণিপুর নিয়ে আলোচনায় রাজি সরকার, বলছে সুত্র
Parliament Monsoon Session: মণিপুর ইস্যুতে উত্তাল লোকসভা এবং রাজ্যসভা! এই অবস্থায় মণিপুর নিয়ে আলোচনায় রাজি কেন্দ্রীয় সরকার। রাজ্যসভায় এই বিষয়ে আলোচনা করতে পারে সরকার। এমনটাই এবিপির প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
আগামী ১১ অগস্ট বাদল অধিবেশনের শেষ দিন। সেদিনই মণিপুর হিংসা নিয়ে আলোচনা হতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। যা খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। গত কয়েকমাস ধরে উত্তাল মনিপুর। জাতিগত হিংসায় এখনও পর্যন্ত শতাধিকেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে সে রাজ্যে।

বহু মানুষ ঘর ছাড়া। এই অবস্থায় বারবার মণিপুর নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনকি উত্তর-পূর্বের রাজ্যে ঘুরেও এসেছে। কথা বলেছেন সাধারণ মানুষের সঙ্গে। সম্প্রতি দিল্লিতে দুই জাতি প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা হয়েছে শাহের।
ক্লিন্তু এরপরেও পরিস্থিতি শান্ত নয়। আর এই পরিস্থিতিতে শাসকদলের উপর চাপ বাড়াচ্ছে বিরোধীরা। মোদী বিরোধী জোট 'ইন্ডিয়া'র প্রতিনিধিরাও ইতিমধ্যে অশান্ত মণিপুর ঘুরে এসেছেন। আর এরপরেই সরকারের উপর আক্রমণ আরও বাড়িয়েছে বিরোধীরা। কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মণিপুর ইস্যুতে বক্তব্য রাখছেন তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
এই অবস্থায় আগামী ১১ অগাস্ট রাজ্যসভায় মণিপুর ইস্যুতে বক্তব্য রাখতে পারে সরকার। এই অবস্থায় আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভাতে জানান, মনিপুর নিয়ে যতক্ষণ আপনি চান বিতর্ক করুন, আমি উত্তর দিতে প্রস্তুত। তবে বিরোধী দলের অগ্রাধিকার জোট বাঁচানো। মণিপুর নিয়ে চিন্তিত নয় বলেও কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন শাহ।
তবে বর্তমান পরিস্থিতিতে রাজ্যসভায় আলোচনার সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, এদিন প্রহ্লাদ জোশী এবং কেন্দ্রীয় মন্ত্রী পিয়ুষ গোয়েল বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে একটি বৈঠক করেন। যেখানে মণিপুর নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।












Click it and Unblock the Notifications