রাতারাতি ১৯টি পণ্যের শুল্ক বাড়াল কেন্দ্র, মধ্যরাত থেকে কোন জিনিসের দাম বাড়ল জানুন একনজরে
বিভিন্ন পণ্যের উপরে শুল্ক বাড়াল কেন্দ্র সরকার।
আমদানি নির্ভরতা কমাতে ও ঘাটতি ঢাকতে বিভিন্ন পণ্যের উপরে শুল্ক বাড়াল কেন্দ্র সরকার। সবমিলিয়ে মোট ১৯টি পণ্যের উপরে অতিরিক্ত শুল্ক চাপানো হয়েছে। বেশিরভাগ পণ্যেই ১০ শতাংশ থেকে বাড়িয়ে তা ২০ শতাংশ করা হয়েছে।

এর ফলে আমদানিতে যেমন কিছুটা রাশা টানা যাবে, তেমনই কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট বা আর্থিক ঘাটতিও কিছুটা দূর হবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ২৬ সেপ্টেম্বর মধ্যরাত অর্থাৎ ২৭ সেপ্টেম্বর থেকেই এই দাম কার্যকর হবে।
যে পণ্যগুলির দাম বাড়ানো হয়েছে তার আমদানিকৃত মূল্য ৮৬ হাজার কোটি টাকা বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে।
দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের শুল্ক বেড়েছে।
এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন (১০ কেজির নিচে)
এসি-ফ্রিজের কমপ্রেসর,
স্পিকার, জুতো, রেডিয়াল কার টায়ার
নন ইন্ডাস্ট্রিয়াল ডায়মন্ড, ডায়মন্ড (সেমি প্রসেসড), ল্যাবে তৈরি ডায়মন্ড
কাটা ও পালিশ করা রত্ন
গয়নার সামগ্রী, দামী ধাতু
সোনা ও রুপোর জল করা জিনিস
শাওয়ার বাথ, সিঙ্ক, ওয়াশ বেসিন
প্লাস্টিকের বক্স, কেস, কন্টেনার, বোতল, ইনসুলেটেড ওয়্যার
টেবলওয়্যার, কিচেনওয়্যার, প্লাস্টিকের অন্যান্য ঘরোয়া সামগ্রী
অফিসে ব্যবহার করা প্লাস্টিকের সামগ্রী, ফার্নিচার ফিটিং, রঙীন প্লাস্টিকের চাদর, হাতের বালা
ট্রাঙ্ক, সুটকেস, ব্রিফকেস, ট্রাভেল ব্যাগ
বিমানে উড়ানের জ্বালানি
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications