Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেন্দ্রীয় সরকারের পুরস্কারের জন্য মনোনীত করতে পারবেন দেশের সাধারণ নাগরিক, নেপথ্যে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল

কেন্দ্রীয় সরকারের পুরস্কারের জন্য মনোনীত করতে পারবেন দেশের সাধারণ নাগরিক, নেপথ্যে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল

মাস খানেক আগেই কেন্দ্রীয় সরকারের তরফে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালের উদ্বোধন করা হয়েছিল। এই পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক বা সংস্থার অধীনে সব ধরনের পুরস্কারে যে কোনও ব্যক্তি বা সংস্থাকে মনোনীত করা যাবে। মনোনয়নের ক্ষমতা থাকছে সাধারণ মানুষের হাতে। এই মনোনয়ন ও পুরস্কারের প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়াতে এবং জনগণের উপস্থিতি বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে পোর্টালের তরফে এক বিবৃতি যে পুরস্কারগুলির মনোয়ন গ্রহণ করা হচ্ছে, তার তালিকা প্রকাশ করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের পুরস্কারের জন্য মনোনীত করতে পারবেন দেশের সাধারণ নাগরিক, নেপথ্যে রাষ্ট্রীয় পুরস্কার পোর্টাল

কোন পুরস্কারের মনোনয়ন দেওয়া যাবে

রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালের তরফে জানানো হয়েছে, ১৫ নভেম্বরের মধ্যে পদ্ম সম্মান, জাতীয় গোপাল রত্ন পুরস্কার ২০২২, জাতীয় জল পুরস্কার ২০২২-এর মনোনয়ন গ্রহণ করা হবে। ২৮ অগস্টের মধ্যে ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ইন্ডিভিজুয়্যাল এক্সেলেন্স ২০২১ ও ২২ এর পুরস্কারের জন্য মনোনয়ন জমা দিতে হবে। মদ্যাসক্তি ও অন্যান্য মাদকাসক্তি দূর করতে অসাধারণ ভূমিকার জন্য জাতীয় পুরস্কারের মনোনয়ন ২৮ অগস্টের মধ্যে গ্রহণ করা হবে। ৩১ অগস্টের মধ্যে ন্যাশনাল সিএসআর পুরস্কার ২০২২ ও সুভাষচন্দ্র বসু বিপর্যয় ব্যবস্থাপনা পুরস্কার ২০২২ এর জন্য মনোনয়ন জমা দিতে হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সেলেন্স ইন ফরেস্ট্রি এবং জীবন রক্ষক পুরস্কারের জন্য মনোনয়ন জমা দিতে হবে। ৩১ অক্টোবরের মধ্যে নারী শক্তি পুরস্কার ২০২৩ এর জন্য মনোনয়ন জমা দিতে হবে। রাষ্ট্রীয় পুরস্কার পোর্টালের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই এই ঘোষণা করা হয়েছে।

এই পোর্টাল তৈরির উদ্দেশ্য

এই পোর্টালটি মূলত কেন্দ্র সরকারের বিভিন্ন পুরস্কারের মনোনয়নের আমন্ত্রণ জানানোর জন্য করা হয়েছে। এরফলে কেন্দ্র সরকারের বিভিন্ন বিভাগের পুরস্কারের মনোনয়নের ক্ষেত্রে দেশের প্রতিটি সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে। বিভিন্ন পুরস্কারের মধ্যে রয়েছে পদ্ম পুরস্কার, সর্দার প্যাটেল জাতীয় ঐক্য পুরস্কার, তেনজিন নোরগে ন্যাশনাল অ্যাডভেঞ্চার্স পুরস্কার, জীবন রক্ষা পদক সিরিজ ও অ্যাওয়ার্ড, পণ্ডিত দীন দয়াল উপাধ্যায় টেলিকম স্কিল এক্সিলেন্স পুরস্কার। ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক বা দফতর বা সংস্থার অধীনে যে পুরস্কারগুলো রয়েছে, সব এক ছাদের তলায় আনতেই এই পোর্টালটি তৈরি করছে। দেশের জনগণ পোর্টালের মাধ্যমে মনোয়ন দিলে, পুরস্কার বিতরণে স্বচ্ছতা অনেক বেশি হবে বলে কেন্দ্র মনে করছে। এই পোর্টালের সাহায্যে দেশের যে কোনও নাগরিক কোনও পুরস্কারের জন্য নিজের পছন্দের যোগ্য কোনও ব্যক্তি বা সংস্থাকে মনোনীত করতে পারবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+