আর্থিক মন্দার মধ্যে এবার আয়কর নিয়ে কোনপথে কেন্দ্র! উঠছে কিছু তথ্য
উচ্চ আয় সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে এবার আয়কর নিয়ে খানিকটা কোমর কোষতে চলেছে কেন্দ্রীয় সরকার। একদিকে দেশের আর্থিক মন্দা, অন্যদিকে, কর থেকে কম পরিমাণ আয়। এমন প্রেক্ষাপট নিয়ে এবার আর্থিক ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি নীতিতে কিছু রদবদল আসতে চলেছে।

জানা গিয়েছে, গত অর্থবর্ষে আয়কর নির্দিষ্ট টার্গেট পূরণ করতে পারেনি। সেই প্রেক্ষাপটে সরকারের ওপর ক্রমাগত চাপ বাড়ছে কর কাটছাঁট নিয়ে। কারণ কর কাঁটছাঁট হলে তবেই চাহিদাকে উস্কে দেওয়া যাবে। বিশেষত যেখানে অর্থমন্ত্রী নির্মলী সীতারমন নিজে কর্পোরেট কর ১০ শতাংশ ছাড়ের ঘোষণা করেছেন, সেখানে সরকার এবার ব্যক্তিগত আয়ের ক্ষেত্রে খানিকটা ছাড় নাকি বাড়ানোর পথে হাঁটে সেদিকে নজর গোটা দেশের। প্রসঙ্গত, গত অর্থবর্ষে কর আদায়ের টার্গেট পূরণ না হওয়ায় , এমনরেগা, পিএম কিষাণ, পিএম আবাস যোজনার মতো একাধিক স্কিম আটকে রয়েছে।
এদিকে, সরকারের একাধিক স্কিমের জন্য প্রয়োজনীয় অর্থ তুলে আনতে এবার পরোক্ষ করের ওপর চাপও কিছু কম নেই। সেক্ষেত্রে জিএসটি একটি বড় "ফ্যাক্টর'। আর জিএসটিতে আয়োর বোঝার চাপ পড়লেই মধ্যবিত্তের ওপর তার চরম প্রভাব পড়তে পারে। এদিকে, ২৮ বছরে কর্পোরেট কর এ ১০ শতাংশ ছাড় হয়নি। যার ফলে সরকারের আয়ের ভাণ্ডারে ব্যাপক টান পড়তে থাকে। এমন এক পরিস্থিতিতে কেন্দ্র কোনপথে হাঁটে সেদিকে নজর ওয়াকিবহাল মহলের।












Click it and Unblock the Notifications