লাইনচ্যূত মালগাড়ি, ওভার ব্রিজে উঠে গেল বগি, ৪ জনের মৃত্যু, হাওড়া-দক্ষিণ শাখায় বাতিল একাধিক ট্রেন

লাইনচ্যূত মালগাড়ি, ওভার ব্রিজে উঠে গেল বগি, ৪ জনের মৃত্যু, হাওড়া-দক্ষিণ শাখায় বাতিল একাধিক ট্রেন

সপ্তাহের প্রথমদিনেই বিপত্তি। ব্যহত হাওড়া-দক্ষিণ শাখার ট্রেন চলাচল। ওড়িশার কোরাই স্টেশনে উল্টে গিয়েছে একটি মালগাড়ি। তার জেরে ২ জন মারা গিয়েছেন। ওভার ব্রিজে ধাক্কা মেরে চারটি বগি উল্টে গিয়েছে। তার জেরে আপ এবং ডাউন দুটি লাইনে ট্রেন চলাচল করতে পারছে না। হাওড়ার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে।

হাওড়া-দক্ষিণ শাখায় বাতিল একাধিক ট্রেন

ওড়িশায় ভদ্রক স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। লাইনচ্যূত মালগাড়ির বেশ কয়েকটি বগি। দুর্ঘটনায় কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। ইতিমধ্যেই রিলিফ ট্রেন পৌঁছে গিয়েছে সেখানে। সকাল ৭টা নাগাদ ভদ্রক-কাপিলাস স্টেশনের কাছে কোড়াই স্টেশনে দুর্ঘটনাটি ঘটে। যার জেরে দক্ষিণ ভারতের সঙ্গে সম্পূর্ণ ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের। একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

দক্ষিণভারত গামী একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। তার মধ্যে রয়েছে, ইস্ট-কোস্ট এক্সপ্রেস, ধৌলি এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন। দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে মালগাড়ির কামড়াগুলি রেললাইন থেকে ছিকটে বেরিয়ে উপরের দিকে উঠে গিয়েছে। উপরে ওভারব্রিজে উঠে এসেছে। দুমড়ে-মুচড়ে গিয়েছে বগিগুলি। প্লাটফর্মের দুধারে থাকা ঘরগুলিও ভেঙে গিয়েছে। সেখান থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। চালকের ত্রুটির জেরেই এই দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই রেলের উচ্চপদস্থ আধিকারীকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+