ডেবিট ও ক্রেডিট কার্ডে কেনাকাটা করলে এবার ছাড় আয়করে!
নয়াদিল্লি, ২৩ মে : আপনি কি ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করেন? যদি উত্তর হয় হ্যাঁ, তবে আপনার জন্য সুখবর নিয়ে আসছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রের বিজেপি সরকার এমন একটি আইন আনতে চলেছে যার ফলে ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে ব্যয় করলে আয়করে ছাড় পাওয়া যাবে।

এখনকার দিনে অনেকেই কেনাকাটা করতে বা নানা জায়গায় টাকা শোধ করতে ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করেন। কেন্দ্র নতুন আইন প্রণয়ন করলে অনেকেই আয়কর ছাড় পাবেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক সূত্রে খবর, ১ লক্ষ বা তার বেশি টাকা মূল্যের কেনাকাটা করতে হলে এবার থেকে ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে করাই বাধ্যতামূলক করতে চলেছে সরকার।
এই আইন বলবৎ করার আগে দেশের আমজনতার মতামত নিতে চেয়েছে অর্থমন্ত্রী অরুণ জেটলির দপ্তর। এব্যাপারে নিজের মতামত www.mygov.in ওয়েবসাইটে ২৯ জুনের মধ্যে জানানো যাবে।
কেন্দ্রের মতে, যদি এই আইন পাশ হয় তবে আখেরে দেশই অর্থনৈতিকভাবে উন্নত হবে। এক্ষেত্রে যে সুবিধা পাওয়া যাবে তা হল :
- ডেবিট অথবা ক্রেডিট কার্ডে ব্যয় করলে সরকারের কাছে হিসাব থাকবে।
- জনগণ আয়করে অনেকটা ছাড় পাবেন।
- জাল টাকার রমরমা ঠেকানো যাবে।
- যে সব দোকানে ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করার সুযোগ থাকবে, তারাও নানা ক্ষেত্রে ছাড় পাবেন।












Click it and Unblock the Notifications